টাউন বাসের ট্রায়াল রান সম্পন্ন আগস্টে চালু হবে যাত্রী পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুলাই ৷৷ আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে টাউন বাস পরিষেবা৷ পরিবহণ মন্ত্রী এই ক্ষেত্রে আগস্ট মাসে টাউন বাস পরিষেবা শুরু করার বিষয়ে নির্দেশ দিয়েছেন৷ আপাতত দুটি রুটে টাউন বাস পরিষেবা চালু করা হবে৷ ১৬ টি বাস পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে৷ মঙ্গলবার দুটি রুটে ৮ টি করে বাসের ট্রায়াল রান অনুষ্ঠিত হয়৷


এই দুটি রুটে যে সমস্ত স্টপেজ দেওয়া হবে তার প্রত্যেকটিতে দাঁড়ায় গাড়ি গুলি৷ সময় কতটা লাগছে তা নির্ধারণ করতে এই ট্রায়াল রান করা হয়৷ বটতলা থেকে রানীরবাজার পর্যন্ত এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে জিবি পর্যন্ত এই দুই রুটে চালু হবে টাউন বাস পরিষেবা৷ প্রতিটি বাস স্টপেজে ১৫ মিনিট অন্তর অন্তর গাড়ি পৌঁছাবে৷


সে কারনে সময় পরীক্ষা এবং গাড়ির অবস্থা ক্ষতিয়ে দেখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান টি আর টি সি-র চেয়ারম্যান দিপক মজুমদার৷ নির্ধারিত সময়ের মধ্যে সহরে টাউন বাস পরিষেবা চালু করা হবে বলে জানান তিনি৷ পর্যায় ক্রমে সেপ্ঢেম্বর মাসের মধ্যে আগরতলা শহরের প্রতিটি রুটে শহরবাসী টাউন বাস পরিষেবা পাবে বলে জানান টি আর টি সি-র চেয়ারম্যান দিপক মজুমদার৷

নড়সিংগড়, রানীরবাজার, আমতলি প্রতিটি জায়গায় সকাল সাড়ে ৬ টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত এই টাউন পরিষেবা প্রদান করা হবে৷ যাত্রী পরিষেবাকে আরো সহজ করতে দুর্গা পূজার আগে সাড়া শহরে ৪০ টি টাউন বাস পরিষেবা চালু করার বিষয়ে জানান টি আর টি সি-র চেয়ারম্যান দিপক মজুমদার৷