News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএফটির নতুন কমিটি গঠিত, সভাপতি পদে পুণরায় এন সি দেববর্মা
Image

আইপিএফটির নতুন কমিটি গঠিত, সভাপতি পদে পুণরায় এন সি দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই৷৷ আইপিএফটির নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে৷ ওই কমিটির সভাপতি পদে পুনরায় মনোনীত হয়েছেন এন সি দেববর্মা৷ এডিসির সদর দফতর খুমুলুঙের নুয়াই অডিটোরিয়ামে আয়োজিত দুই দিনের কেন্দ্রীয় কমিটির সম্মেলনে আইপিএফটির নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপদেষ্টা কমিটি গঠন করেছে৷


দলের সহকারী সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা বলেন, বার্ষিক রাষ্ট্র সম্মেলনে নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মোট ৬৭ জন সদস্য নিয়ে গঠিত হয়৷ সভাপতি পদে মনোনীত হয়েছেন নরেন্দ্র চন্দ্র দেববার্মা৷


মঙ্গল দেববর্মা পুণরায় সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছে৷ ৫ জন সহসভাপতি, ১৫ সহকারী সাধারণ সম্পাদক, ১২ জন সাংগঠনিক সদস্য, ১ জন কোষাধ্যক্ষ এবং বাকিরা কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসাবে পুনরায় নির্বাচিত হন৷ এছাড়া ১১ জনের উপদেষ্টা কমিটিও পুণর্গঠন করা হয়েছে৷ এই সম্মেলনে আগামীদিনের বিভিন্ন আন্দোলন কর্মসূচীর রূপরেখাও চূড়ান্ত করা হয়েছে৷


কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে ১৫ জন সদস্যের একটি প্রতিনিধিদল, যার মধ্যে দুজন মন্ত্রী, ৬ জন বিধায়ক, এবং অন্যান্য নেতারা ১৪ জুলাই দিল্লিতে সফর করবেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে দাবী জানানো হবে হাই পাওয়ার মোডালিটি কমিটির রিপোর্ট প্রকাশ করার জন্য৷


টিটিএডিসিকে একটি আঞ্চলিক কাউন্সিল রূপে রূপান্তরিত করেছে কেন্দ্রীয় সরকার৷ তবে এখনো পর্যন্ত টেরটোরিয়াল কাউন্সিলের মতো কোন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না৷ ক্ষমতায়নের বাস্তবায়ন, ভূমি সীমাবদ্ধকরণ অন্যান্য অঞ্চলের কাউন্সিলের জন্য যেমন করা হয়েছে ঠিক তেমনই করা উচিত৷ এইসব বিষয় নিয়ে আগামীদিনে আইপিএফটি সরব হবে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top