নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই ৷৷ রাজ্যপাল প্রফেসার কাপ্তান সিং সোলাঙ্কি আজ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ‘রিভার এণ্ড ওয়াটার ম্যানেজমেন্ট ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট পলিসি পারস্পেক্টিভস’ নামে দু’দিনব্যাপী এক সেমিনারের উদ্বোধন করেন৷ সেমিনারের আয়োজন করে যৌথভাবে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, অবিরল গঙ্গা মিশন এণ্ড জল বিরাদরী৷

আর্থিক সহায়তা করেছেন ত্রিপুরা সরকার ও নর্থ ইস্ট কাউন্সিল৷ সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, পৃথিবীতে পানীয় জলের ভাণ্ডার দ্রত হাস পাচ্ছে৷ তাই এখনই আমাদের দরকার জল সংরক্ষণ করা৷ কেন্দ্রীয় সরকারও এই লক্ষ্যে জলশক্তি মন্ত্রক গঠন করেছে এবং সরকার এই ’জলশক্তিকে’ একটি জল আন্দোলনে পরিণত করতে চায়৷ নদীর রক্ষায় ও স্থায়ী জল ব্যবস্থাপনার উদ্দেশ্যে খাদ্য সুুরক্ষা আইনের মত এখন জল সুুরক্ষা আইনও প্রণয়ন করা দরকার বলে মন্তব্য করেন রাজ্যপাল৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভি এল ধারুরকর, ভারতের ’জলমানব’ নামে পরিচিত ড. রাজেন্দ্র সিং, মহারাষ্ট্রের হালারি ভিসা ওসয়াল কলেজ অব কমার্সের অধ্যক্ষা ড. স্নেহাল ভোণ্ডে প্রমুখ৷ এই উপলক্ষে রাজ্যপাল এক মরণিকারও আবরণ উন্মোচন করেন৷ স্বাগত ভাষণ দেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস শাখার প্রধান সত্যদেও পোদ্দার এবং ধন্যবাদ ’াপন করেন সমাজবিদ্যা শাখার প্রধান ড. রাজীব দুবে৷

