News Flash

  • Home
  • Uncategorized
  • অসম্পূর্ণ কাজের জন্য রাজ্য পেল অতিরিক্ত ৩৫৮ কোটি টাকা
Image

অসম্পূর্ণ কাজের জন্য রাজ্য পেল অতিরিক্ত ৩৫৮ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই ৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের সাক্ষাতের সুফল দেখা যাচ্ছে৷ কারণ, রাজ্যের কোষাগারে এসেছে ৩৫৮ কোটি টাকা৷ অসম্পূর্ণ কাজের জন্য কেন্দ্রীয় সরকার ত্রিপুরাকে এই অতিরিক্ত অর্থ প্রদান করেছে বলে সূত্রের দাবি৷
রাজ্যের বিকাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক ত্রিপুরাকে ৩৫৮ কোটি টাকা অতিরিক্ত প্রদানে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন প্রকল্পগুলি সম্পূর্ণ করতে সাহায্য হবে বলে মনে করা হচ্ছে৷ কেন্দ্রীয় সরকারের বিশেষরূপে প্রদান করা এই অতিরিক্ত অর্থরাশি রাজ্য সরকারের কোষাগারে আজ পৌঁছেছে৷


প্রসঙ্গত, এ-বছর ১৫ জুন নিতি আয়োগের বৈঠকে শামিল হতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব প্রধানমন্ত্রী মোদীর সাথে আলাদা দেখা করেন৷ তাঁর কাছে রাজ্যের বিকাশের জন্য প্রকল্পগুলির রোডম্যাপ দিয়েছিলেন তিনি৷ তাতে রাজ্যের উন্নয়নের কাজে গতি আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে অতিরিক্ত অর্থরাশির জন্য আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী৷ তাঁর আবেদনে সাড়া দিয়ে কেন্দ্রীয় সরকার আজ রাজ্যের জন্য ৩৫৮ কোটি টাকা পাঠিয়েছে৷


সূত্রের দাবি, রাজ্য সরকার কেন্দ্রের কাছে এই অতিরিক্ত অর্থরাশি দীর্ঘ সময় থেকে অসমাপ্ত অবস্থায় পরে থাকা প্রকল্পগুলির জন্য চেয়েছিল৷ পূর্বতন বামফ্রন্ট সরকার অর্থের যোগান না করেই প্রকল্পগুলি শুরু করে দিয়েছিল৷ পরবর্তী সময়ে অর্থরাশির অভাবে এই প্রকল্পগুলি মাঝপথেই ঝুলে থাকে৷ এই কারণেই মুখ্যমন্ত্রী বিপ্লব দেব প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে অতিরিক্ত অর্থ প্রদান করার জন্য অনুরোধ করেছিলেন৷ কেন্দ্রেও একই সরকার থাকায় এই গুরুত্বপূর্ণ দাবি মেনে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের বিকাশে দৃঢ় সংকল্প নিয়েছেন৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top