News Flash

  • Home
  • Uncategorized
  • নর্দমা কিংবা বাড়ির বাইরে আবর্জনা ফেললে, উন্মুক্ত স্থানে মূত্র ত্যাগ করলে জরিমানা করা হবে, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী
Image

নর্দমা কিংবা বাড়ির বাইরে আবর্জনা ফেললে, উন্মুক্ত স্থানে মূত্র ত্যাগ করলে জরিমানা করা হবে, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই ৷৷ নর্দমায় কিংবা বাড়ির সামনে আবর্জনা ফেললে এবং উন্মুক্তস্থানে মূত্র ত্যাগ করলে জরিমানা করার পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার৷ আজ আগরতলা টাউন হলে ৮ দিনব্যাপী কঠিন ও তরল সম্পদ (বর্জ্য) ব্যবস্থাপনা কর্মশালার উদ্বোধন করে এইভাবেই সতর্ক করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সাথে যোগ করেন, প্রকৃতির কোনও কিছুই বর্জ্য নয়৷ সব কিছুই পুনঃব্যবহার করা যায়৷ তাই, বর্জ্য মুক্ত ও সবুজ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সরকার এবং রাজ্যবাসী সকলকে মিশন মুডে কাজ করতে হবে৷


প্রসঙ্গত, রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় আগরতলা পুর নিগমের ৪৯টি ওয়ার্ড, ২০টি পুর পরিষদ ও নগর পঞ্চায়েত এবং ২৪টি মডেল ভিলেজ থেকে ৫০০ জন মাস্টার’স ট্রেনার ও বি এস এফের জওয়ানগণ অংশগ্রহণ করেন৷ যারা পরবর্তীতে সারা রাজব্যাপী এই কর্মসূচিকে সকলের কাছে পৌঁছে দেবেন৷


কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ন্যাশনাল গ্রীণ ট্রাইব্যুনাল ২০১৮-এর মোতাবেক প্রত্যেক রাজ্যকে অচিরেই বর্জ্য মুক্ত করতে হবে৷ বর্তমান রাজ্য সরকার সে দিশাতে কাজ করার লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করেছে৷ রাজ্যে বর্জ্য ব্যবস্থাপনা পুরোদমে চালু হয়ে গেলে চারদিকের স্বচ্ছতা যেমন বজায় থাকবে, ঠিক তেমনি মানুষের উপার্জনেরও বিভিন্ন পথ খুলে যাবে৷


তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৫ বছর পূর্বে দেশে স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছিলেন৷ যা বর্তমানে দেশে এক আন্দোলনের রূপ নিয়েছে৷ তিনি বলেন, আমাদের রাজ্যেও এর অনেক কাজ হয়েছে৷ কিন্তু, আরও অনেক কাজ করতে হবে৷ তিনি জানান, ত্রিপুরার উদয়পুর ও সোনামুড়া পুর পরিষদ ইতিমধ্যেই স্বচ্ছতার জন্য জাতীয়ভাবে পুরসৃকত হয়েছে৷


এদিন তিনি বলেন, আগরতলায় ৭ লক্ষ মানুষ বসবাস করেন৷ কিন্তু, মশা ও নর্দমা এই শহরের মূল সমস্যা৷ তাঁর মতে, এই কর্মসূচি শুরু হলে এই সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাওয়া যাবে৷ কিন্তু এই কর্মসূচির সফল রূপায়ণের জন্য জনগণকেও নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে, সকলকে মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, প্রধানমন্ত্রী দেশকে স্বচ্ছ করার জন্য হাতে ঝাড় তুলে নিয়েছেন৷ তাই বজর্ে্যর সঠিক ব্যবস্থাপনায় সকলকেই গঠনমূলক মানসিকতা নিয়ে নিজের পারিপাশর্িক এলাকায় স্বচ্ছতা বজায় রাখতে সচেষ্ট হতে হবে৷


তাঁর দাবি, অবৈধভাবে নর্দমার জায়গা জবর দখল ও নর্দমায় প্লাস্টিক জাতীয় বর্জ্য ফেলা বর্ষাতে শহরে জলস্ফীতির একটা অন্যতম কারণ৷ মুখ্যমন্ত্রী এই ক্ষেত্রে প্রশাসনকে নিরপেক্ষভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করার কথা বলেন৷ তিনি বলেন, আগামী কিছুদিনের মধ্যেই শহর এলাকাগুলোতে নর্দমা কিংবা বাড়ির সামনে আবর্জনা ফেললে, উন্মুক্ত জায়গায় মূত্রত্যাগ করলে জরিমানার ব্যবস্থা করা হবে৷ সেক্ষেত্রে জনগণ যাতে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকেন এরজন্য সরকারি বিভিন্ন সংস্থা ও সামাজিক সংস্থার পক্ষ থেকে জোর প্রচার চালানোর উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি সরকারি কর্মচারীদের সততা ও দায়বদ্ধতা নিয়ে কাজ করার জন্যও আহ্বান জানান৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যসচিব ইউ ভেঙ্কটেশ্বরলু জানান, আগরতলাকে মার্টসিটি করার জন্য প্রায় দু’হাজার কোটি টাকা ব্যয় করা হবে৷ এই কাজে সরকার ও শহরবাসীর সহযোগিতা প্রয়োজন৷ এদিকে, অতিরিক্ত মুখ্যসচিব কুমার অলক বলেন, মানুষকে সুুস্থ থাকতে হলে স্বচ্ছ থাকতে হবে৷ কিন্তু আমরা নিজেদের স্বচ্ছতা নিয়ে সচেতন হলেও পরিবেশের স্বচ্ছতা নিয়ে ততটুকু সচেতন নই৷ অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা এবং স্বাগত ভাষণ রাখেন নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তা মিলিন্দ রামটেকে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের বিশেষ সচিব কিরণ গিত্যে, আগরতলা পুর নিগমের কমিশনার ড শৈলেশ কুমার যাদব, এস আর এল এমের প্রোজেক্ট ডাইরেক্টর সি শ্রীনিবাসন প্রমুখ৷ অনুষ্ঠানের শুরুতে নগরোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে অতিথিগণের হাতে ১টি করে বিশেষ পাতাবাহার জাতীয় গাছের চারা তুলে দেওয়া হয়৷ উল্লেখ্য, কর্মশালায় অংশগ্রহণকারী মাস্টার’স ট্রেইনারদের মধ্যে দুই শতাধিক মহিলা রয়েছেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top