News Flash

  • Home
  • Uncategorized
  • ক্লাস চলাকালে সাতজন ছাত্রী আচমকা অসুস্থ বিলথৈ বিদ্যালয়ে
Image

ক্লাস চলাকালে সাতজন ছাত্রী আচমকা অসুস্থ বিলথৈ বিদ্যালয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের পানিসাগর মহকুমার বিলথৈ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের নবম শ্রেণির ৭ জন ছাত্রী শুক্রবার সুকল চলাকালে আচমকা অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ তাদের প্রত্যেককে পানিসাগর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ প্রচণ্ড গরম এবং অস্বচ্ছ পরিবেশের কারণেই এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷

পানিসাগরের বিলথৈ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়টি দীর্ঘদিন ধরেই পরিকাঠামোগত নানা সমস্যায় জর্জরিত৷
ওই সুকলের ছাত্রছাত্রীর সংখ্যা ৬৩৮জন৷ এর মধ্যে নবম শ্রেণির ছাত্রছাত্রী সংখ্যা ১০৪ জন৷ একটি কক্ষের মধ্যে ১০৪ জন ছাত্রছাত্রীর পঠনপাঠনের ব্যবস্থা করা রীতিমতো কষ্টকর৷ সেজন্য বাধ্য হয়ে সুকল কর্তৃপক্ষ নবম শ্রেণিকে দুটি ভাগে বিভক্ত করে পঠনপাঠনের ব্যবস্থা করেন৷

কিন্তু পর্যাপ্ত কক্ষ না থাকায় একটি অসচ্ছ কক্ষেই তাদের পঠনপাঠনের ব্যবস্থা করতে হয়৷ এই কক্ষটির পাশেই রয়েছে সায়েন্স ল্যাবরেটরি৷ সুকল ঘরের পাশেই গাছপালার ডাল নুইয়ে পড়েছে৷ পেঁচা সহ নানা পাখি প্রায়ই উপদ্রপ করে৷ তাতেও ভীতসন্ত্রস্ত ছাত্রছাত্রীরা৷ এরই মধ্যে দাবদাহ তীব্র আকার ধারণ করেছে৷ শুক্রবার ক্লাস চলাকালেই একের পর এক ছাত্রীরা অসুস্থ হয়ে পড়তে থাকে৷ পরিস্থিতি বেগতিক দেখে সুকল কর্তৃপক্ষ তাদেরকে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন৷


তরিঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷ খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ছুটে আসে বিলথৈ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে৷ সেখান থেকে অনামিকা নাথ, সাগরিকা নাথ, রেশমি নাথ, মৌসুমী নাথ, রুকসানা বেগম, তনুশ্রী দত্ত এবং সায়ন্তিকা আচার্যিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই চিকিৎসকরা তাদের সুস্থ করে তোলার জন্য সব ধরনের প্রয়াস শুরু করেন৷ তাদের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে৷এদিকে ঘটনার খবর পেয়ে মহকুমা শাসক এল ডার্লং হাসপাতালে ছুটে যান৷

অসুস্থ ছাত্রীদের বিস্তারিত খোঁজ খবর নেন৷ কেন এ ধরনের ঘটনা ঘটেছে সে সম্পর্কেও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করেন মহকুমা শাসক৷ প্রাথমিকভাবে যে তথ্য মিলেছে তাতে অপরিচ্ছন্ন পরিবেশ এবং প্রচণ্ড গরমের কারণেই এই ঘটনাটি ঘটেছে৷ বিদ্যালয়টিতে বিদ্যুতের ব্যবস্থা থাকলেও লোডশেডিং হলে ক্লাস করানো রীতিমতো কষ্টকর হয়ে উঠে৷

এদিকে বিদ্যালয়ের ক্যান্টিনে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাবার বিক্রি করার অভিযোগও উঠেছে৷ এসব বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে৷ এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের মতামত জানতে চাওয়া হলে তিনি জানান, পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে সুকলের পঠনপাঠন সঠিকভাবে চালানো রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে৷ এসব বিষয় তিনি একাধিকবার উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরেও এনেছেন৷ কিন্তু প্রয়োজনীয় কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top