News Flash

  • Home
  • Uncategorized
  • লঙ্গাই নদীর জলে প্লাবিত পাথারকান্দির গ্রামাঞ্চল, আশঙ্কাজনক অসম-ত্রিপুরা জাতীয় সড়ক
Image

লঙ্গাই নদীর জলে প্লাবিত পাথারকান্দির গ্রামাঞ্চল, আশঙ্কাজনক অসম-ত্রিপুরা জাতীয় সড়ক

পাথারকান্দি (অসম), ২৮ জুন (হি.স.) : অসম-সহ সংলগ্ন রাজ্যগুলিতে গত দিন-কয়েকের ধারা বৃষ্টির ফলে করিমগঞ্জ জেলার পাথারকান্দি এবং দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকার বহু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। এমনিতেই লঙ্গাই নদী জলে টইটম্বুর, তার ওপর পাহাড়ি রাজ্য মি‌জোরামের জল নেমে লঙ্গাই নদী উপচে পড়েছে সংলগ্ন গ্রামাঞ্চলে। এমতাবস্থায় নদীর জল যদি আরও বাড়ে, তা-হলে ত্রিপুরা সংযোগী ৮ নম্বর জাতীয় সড়কের কিছু কিছু এলাকা বন্যার জলে ডুবতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত মে মাসে পাথারকান্দির পশ্চিম কাবাড়িবন্দ, মে‌ন্দিবা‌ড়ি, মন্ত্রীগ্রাম, পেকুরগ্রাম ইত্যা‌দি এলাকার ভাঙা বাঁধ দিয়ে লঙ্গাই নদীর জল ঢুকে বছ‌রের প্রথম বন্যার সৃষ্টি হয়েছিল। এবার এই মরশু‌মের দ্বি‌তীয় দফায় সেই সব ভাঙা বাঁধ দি‌য়ে লঙ্গাই নদীর জল প্র‌বেশ করেছে। ফলে এলাকার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। জলপ্লাবণে এলাকার হাজার হাজার বিঘা ধান চাষের জমি ক্ষ‌তিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল থেকে পাথারকান্দির কাবাড়িবন্দ, কাঁসেরগাঁও, করমপুর, শেওরাআলা, পালপাড়া, চেংজুর, ডেফলআলা, জুরবাড়ি, মেন্দিবাড়ি, চান্দপুর-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় নদীর জল প্র‌বে‌শ করছে। এই অবস্থায় গ্রামগুলির আতঙ্কিত বাসিন্দারা নিরাপদ আশ্র‌য়ের জন্য বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন ব‌লে খবর পাওয়া গে‌ছে। জানা গেছে, বহু গ্রা‌মের জনগণ গৃহব‌ন্দি হ‌য়ে পড়েছেন। 

এদি‌কে বন্যার জলে তলিয়ে যাচ্ছে পূর্ত সড়ক-সহ বেশকটি গ্রামীণ সড়কও। ফলে অনেক স্থা‌নে ইতিমধ্যে যোগাযোগ ব্যবস্থাও স্তব্ধ হয়ে পড়েছে। যে-কোনও সম‌য় আট নম্বর জাতীয় সড়‌কও যোগা‌যোগ বি‌চ্ছিন্ন হ‌য়ে পড়ার আশঙ্কা ক‌রা হচ্ছে। 

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top