News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরার মতো অসম ও মিজোরামেও নেশা বিরোধী অভিযান চালানোর আহ্বান মুখ্যমন্ত্রীর
Image

ত্রিপুরার মতো অসম ও মিজোরামেও নেশা বিরোধী অভিযান চালানোর আহ্বান মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্য গড়তে সকলকে এক যোগে কাজ করার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, সন্ত্রাসবাদ থেকে আমরা মুক্ত হয়েছি৷ কিন্তু নেশা সন্ত্রাসবাদ থেকেও আরও ভয়ানক৷ এই মারণ ব্যাধি পুরো সমাজের ক্ষতি করে৷ এই ব্যাধিকে নির্মল করতে আমাদের সকলকে সদর্থক ভূমিকা নিতে হবে৷ অনুষ্ঠানে মাদক থেকে মুক্তি পেতে ত্রিপুরা সংলগ্ণ রাজ্যগুলিকে অভিযান চালানোর ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ অনুষ্ঠানে তিনি বলেন, শুধু ত্রিপুরায় মাদক বিরোধী অভিযান চালালে চলবে না৷ কারণ এ-সব পাচারচক্রের জাল ত্রিপুরার পার্শবর্তী রাজ্যেও ছড়িয়ে রয়েছে৷ এর জন্য তিনি বিশেষ করে অসম ও মিজোরামে এই অভিযান চালানোর আহ্বান রাখেন৷
মুখ্যমন্ত্রী শ্রীদেব আজ সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নং সভাগৃহে আন্তর্জাতিক মাদক ও অবৈধ চোরাচালান বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক আলচনাচক্রে প্রধান অতিথির ভাষণে এই অভিমত ব্যক্ত করেন৷


প্রদীপ জেলে এই আলোচনাচক্রের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, ২৫ বছর ধরে ত্রিপুরাকে নেশা সামগ্রীর খোলাবাজার হিসেবে ছেড়ে দেওয়া হয়েছিল৷ অবাধে গাঁজা চাষ হতো৷ বাদ যেতো না রিজার্ভ ফরেষ্ট৷ অবাধে নেশার ট্যাবলেট, হেরোইন, বাউন সুুগার, ফেন্সিডিল, গাঁজা, মদ পাচার হতো৷ মামলা দায়ের হতো না৷ ভিডিও ক্লিপিং থেকে দেখেছি গ্রামে পুলিশ গেলে গ্রামবাসীরা দা, লাঠি নিয়ে তাড়া করতেন৷ ধরলে জামিনের জন্য অনেকে এগিয়ে আসতেন৷ যিনি দিশা দেবেন তিনিই ছিলেন দিশাহীন৷ তাই অপরাধ বেড়েই চলছিল৷ ২০১৮ সালের ৯ মার্চ নতুন সরকার ক্ষমতাসীন হয়ে ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়৷ এর পর থেকেই পরিস্থিতি পাল্টে গেছে৷ মা-বোনেরা এখন পুলিশকে খবর দেন৷ গত ২৩ জন পর্যন্ত প্রায় ৭৫ হাজার কিলোগ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে৷ কফ সিরাপ ১ লক্ষ ৭৩ হাজার ১৪৫ বোতল, ইয়াবা ট্যাবলেট ৫ লক্ষ ১৯ হাজার ২৭৪টি, হেরোইন ৫৪১৩ গ্রাম উদ্ধার করা হয়েছে৷ চার শতাধিক মামলা রেজিস্টার করা হয়েছে৷ ৮৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন এরপরও পুলিশ ও জনগণকে আরও তৎপর হতে হবে৷ রাজ্যের মিজোরাম সীমান্ত লাগোয়া দামছড়া ও কা’নপুরে ড্রাগস-এর বাড়বাড়ন্ত রয়েছে৷


মুখ্যমন্ত্রী বলেন, মা বোনেরা যখন জেগে উঠেন তখন নেশার মত অনেক ভ্রষ্টাচার দূর হয়ে যায়৷ একজন আদর্শ মা একজন আদর্শ সন্তান তৈরী করতে পারেন৷ এর প্রক’ষ্ট উদাহরণ গোমতী জেলার চন্দ্রপুরের দিব্যাঙ্গ সন্তান প্রলয় দে৷ তার মায়ের অনুপ্রেরণায় সে এবছর মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে৷ তাই গরিবী ও প্রতিবন্ধকতা কোন অভিশাপ নয়৷ অন্যরাও চেষ্টা করলে সফলতা পেতে পারে৷ মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ’এক নতুন ভারত’ এর স্বপ দেখছেন৷ দেশের বিকাশে তিনি এক নতুন দিশা দিয়েছেন৷ প্রধানমন্ত্রী ’সবকা সাথ, সবকা বিকাশের সাথে সবকা বিশ্বাস’ জড়ে দিয়েছেন৷ আজ ১৩০ কোটি ভারতবাসীর মনে আশার স’ার হয়েছে৷ আমাদের রাজ্য সরকারও প্রধানমন্ত্রী পথ অনুসরণ করে চলেছে৷ রাজ্যকে স্বয়ম্ভর করতে ক’ষি, উদ্যান, পর্যটন, প্রাণী সম্পদ, মৎস্য, রেশম চাষ এই ক্ষেত্রগুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে৷


এই ক্ষেত্রগুলিতে কম সময়ে রোজগারের সুুযোগ স’ষ্টি হয়৷ গতবছর ভারতীয় খাদ্য নিগমের মাধ্যমে ক’ষকদের কাছ থেকে কিলো প্রতি ১৭ টাকা ৫০ পয়সা দরে ১০ হাজার মে.টন ধান ক্রয় করা হয়েছে৷ এবছরও ধান কেনা হচ্ছে৷ বিকল্প রোজগারের ব্যবস্থা করতে পারলে ধীরে ধীরে গাঁজাচাষ সহ মাদক চালান হাস পাবে৷ আমরা সকলকে নিয়েই এক নতুন ত্রিপুরা ও সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে চাই৷
বিশেষ অতিথির ভাষণে অতিরিক্ত মুখ্যসচিব কুমার অলক বলেন, রাষ্ট্রসংঘ ১৯৮৭ সাল থেকে আজকের দিনটিকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়৷ এবছর এই দিনটির স্প্লোগান হল ’হেলথ ফর জাস্টিস, জাস্টিস ফর হেলথক্ত্র স্বাগত ভাষণে পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক রাজীব সিং জানান, রাজ্যকে নেশামুক্ত রাজ্য গড়তে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ দেশের সরকার এর প্রতিরোধে ১৯৮৫ সালে এন ডি পি এস অ্যাক্ট চালু করে৷ তিনি জানান, এখন পর্যন্ত রাজ্যে প্রায় ২ কোটি টাকার গাঁজা ধংস করা হয়েছে৷


আরক্ষা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্টেট ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরীর অধিকর্তা ড. এইচ কে পতিহারী, বি এস এফ’র ডি আই জি এ কে যাদব, রাজ্য পুলিশের ডি আই জি জি কে রাও ছাড়াও সি আর পি এফ, বি এস এফ, আসাম রাইফেলস, আরক্ষা প্রশাসনের আধিকারিকগণ, জওয়ানগণ ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন৷ আলোচনাচক্রের পর মুখ্যমন্ত্রী শ্রীদেব ফিতা কেটে নেশা বিরোধী অভিযানের সাফল্যের একটি প্রদর্শনীর উদ্বোধন করেন৷ এছাড়া মুখ্যমন্ত্রী পতাকা নেরে রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালীর সূচনা করেন৷ এই র্যালী শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা শেষে পুনরায় রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top