News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে বন্ধ ঘর থেকে উদ্ধার তিন শিশু ও এক মহিলার গলা কাটা দেহ, গ্রেফতার এক
Image

দিল্লিতে বন্ধ ঘর থেকে উদ্ধার তিন শিশু ও এক মহিলার গলা কাটা দেহ, গ্রেফতার এক

নয়াদিল্লি, ২২ জুন (হি.স.) : দিল্লিতে বন্ধ ঘর থেকে উদ্ধার তিন শিশু ও এক মহিলার গলা কাটা  দেহ | মৃত মহিলা ওই শিশুদের মা বলে জানা গেছে | দিল্লির মেহেরাউলির এই ঘটনায় পুলিশ  এক ব্যক্তিকে গ্রেফতার করেছে | জানা গেছে সে ওই শিশুদের বাবা|

 মর্মান্তিক ঘটনা দিল্লিতে | দিল্লির মেহেরাউলিতে স্ত্রী ও তিন শিশুকে হত্যা করে পালিয়ে গেল বাবা | শনিবার ভোরে বন্ধ ঘর থেকে উদ্ধার তিন শিশু ও এক মহিলার গলা কাটা  দেহ  |  উদ্ধার হওয়া দেহগুলির মধ্যে মাত্র দু’মাস বয়েসের একটি শিশুকন্যা রয়েছে | অপর দুই সন্তানের বয়স সাত বছর ও পাঁচ বছর | মৃত মহিলা ওই শিশুদের মা বলে পুলিশ সূত্রে জানা গেছে | শনিবারের এই ঘটনায় পুলিশ  মৃত মহিলার স্বামী উপেন্দ্র শুক্লকে গ্রেফতার করেছে |

এই ঘটনায় ধৃতের শাশুড়ি জানিয়েছেন,  এদিন খুব ভোরে বাড়িতে তালা দিয়ে চুপিসাড়ে বেরিয়ে যাচ্ছিলেন উপেন্দ্র শুক্ল| তিনি পেশায় গৃহশিক্ষক। তাঁকে ভোরে চুপিসাড়ে বেরোতে দেখে ফেলেন তিনি |  খারাপ কিছু ঘটেছে আঁচ করে প্রতিবেশীদের খবর দেন তিনি | প্রতিবেশীদের ফোন পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ঢুকে উপেন্দ্রর স্ত্রী ও তাঁদের তিন সন্তানের গলা কাটা দেহ দেখতে পায় | বাড়িতে হাতে উপেন্দ্রর  লেখা একটি নোট পাওয়া গিয়েছে| তাতে লেখা, সেই হত্যা করেছে সবাইকে। কিন্তু কেন এই খুন তার কারণ জানায়নি| দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পলাতক উপেন্দ্রর খোঁজ শুরু করে পুলিশ | তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে |

পুলিশ জানিয়েছে জেরাও ওই ব্যক্তি জানিয়েছে , শুক্রবার রাত দু’টো নাগাদ ওই হত্যাকাণ্ড ঘটে| যে ছুরি দিয়ে চারজনকে খুন করা হয়েছে, তাও পাওয়া গিয়েছে| পরে উপেন্দ্র ধরা পড়ে | পুলিশের জেরার মুখে জানায়, গত কয়েক মাস ধরে সে মানসিক অবসাদে ভুগছিল| কিন্তু কেন সে পরিবারের সকলকে খুন করল জানায়নি।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top