News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন সামাজিক ব্যধি প্রতিরোধে প্রাক্তন সৈনিকদের রাজ্য সরকারকে সহযোগিতা করার আহ্বান মুখ্যমন্ত্রীর
Image

বিভিন্ন সামাজিক ব্যধি প্রতিরোধে প্রাক্তন সৈনিকদের রাজ্য সরকারকে সহযোগিতা করার আহ্বান মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ সৈনিকরা শৃঙ্খলাবদ্ধ৷ সৈনিকগণ ভালো আচরণ এবং দায়বদ্ধ মনোভাব নিয়ে কাজ করেন৷ সৈনিকদের এই শৃঙ্খলাবদ্ধ মানসিকতা সমাজের প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আজ সচিবালয়ের ২নং সভাকক্ষে ২৮তম রাজ্য সৈনিক বোর্ডের বৈঠকে এই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


বৈঠকে আলোচনাকালে মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে সময়ে সময়ে ম্যালেরিয়া, রক্তাপ্লতার কারণে রাজ্যের মানুষ আক্রান্ত হন৷ এছাড়াও নেশা জাতীয় দ্রব্যে আশক্ত হয়ে পড়ছে জনজাতি সহ নতুন প্রজন্মের যুবারা৷ এই সমস্যাগুলির নিরসনে রাজ্য সরকার ব্যাপকভাবে মানুষদের সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে৷ এই কাজে প্রাক্তন সৈনিকদের দ্বারা গঠিত অ্যাসোসিয়েশনকেও রাজ্য সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷


তিনি বলেন, এই ক্ষেত্রে পুলিশের অবসরপ্রাপ্ত কর্মীদেরকেও যুক্ত করে এই কাজে নিয়োজিত করা যেতে পারে৷ নিয়মিত মিশন মোডে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা স্থির করে বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে এই কাজে নিয়োজিত হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷ রাজ্যে সৈনিক সুকল গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করে মুখ্যমন্ত্রী বলেন, সৈনিক সুকল রাজ্যে গড়ে উঠলে আশপাশের অন্যান্য সরকারি এবং বেসরকারি বিদ্যালয়গুলিও তাদের শ’ঙ্খলা ও নিয়মানুবর্তিতা দেখে উৎসাহিত এবং অনুপ্রাণিত হবে৷


সভায় আলোচনাক্রমে সৈনিক কল্যাণ অধিকারর ডিরেক্টর অবসরপ্রাপ্ত বিগেডিয়ার জে পি তিওয়ারী প্রয়াত এবং প্রাক্তন সৈনিকদের কল্যাণে গৃহিত বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন৷ তিনি বলেন, রাজ্যে ১৯৫৬ সালে সৈনিক ওয়েলফেয়ার বোর্ড স্থাপন করা হয়৷ রাজ্য সরকারের গৃহিত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রয়াত এবং প্রাক্তন সৈনিকদের কল্যাণে বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে৷ প্রয়াত এবং অবসরপ্রাপ্ত সৈনিকদের কল্যাণে বিভিন্ন প্রস্তাবিত বিষয়গুলি নিয়েও সভায় আলোচনা করা হয়৷
সভায় শিক্ষা দপ্তরের শিক্ষক নিয়োগের জন্য প্রাক্তন সৈনিকদের প্রার্থীর ক্ষেত্রে টেট পরীক্ষা,বি এড, এবং ডি এল এড ছাড় দেওয়ার বিষয়টিও সভায় উত্থাপন করা হয়৷

এছাড়াও সৈনিক ওয়েলফেয়ার দপ্তর পরিচালনার জন্য কেন্দ্রীয় শেয়ার ৯০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে৷ বর্তমানে তা কেন্দ্র ৭৫ শতাংশ এবং রাজ্য ২৫ শতাংশ বহন করছে৷ সভায় রাজ্যে আর্মি রিক্রটমেন্ট র্যালী হওয়ার পূর্বে যে সকল প্রার্থী মেডিক্যালে ফিট রয়েছে তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি আলোচনা করা হয়৷ এছাড়াও রাজ্যে একটি আর্মি রিক্রটমেন্ট শাখা অফিস খোলার বিষয়েও সভায় আলোচনা হয়৷


বৈঠকে পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক রাজীব সিং,অতিরিক্ত মুখ্যসচিব কুমার অলক, শিক্ষা দপ্তরের সচিব সৌম্যা গুপ্তা এবং সাধারণ প্রশাসন দপ্তরের (রাজনৈতিক) সচিব টি কে চাকমা সহ প্রাক্তন সৈনিকগণ আলোচনায় অংশ নেন৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top