News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রামীণ ব্যাঙ্কের মুঙ্গিয়াকামী শাখায় চোরের হানা, তুলে নিয়ে গেল দুটি কম্পিউটার
Image

গ্রামীণ ব্যাঙ্কের মুঙ্গিয়াকামী শাখায় চোরের হানা, তুলে নিয়ে গেল দুটি কম্পিউটার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন ৷৷ অরক্ষিত ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের মুঙ্গিয়াকামী শাখায় চোর হানা দিয়েছে৷ রাতের অন্ধকারে জানালা ভেঙে দুটি কম্পিউটার নিয়ে গেছে নিশিকুটুম্বরা ৷ এই ঘটনায় মুঙ্গিয়াকামী থানায় মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন শাখা প্রবন্ধক রণবীর দাস ৷

ত্রিপুরার খোয়াই জেলার মুঙ্গিয়াকামী এলাকাটি মূলত উপজাতি অধ্যুষিত৷ মুঙ্গিয়াকামী বাজারে একটি বহুতল ভবনের দ্বিতলে অবস্থিত ত্রিপুরা গ্রামীর ব্যাঙ্কের শাখা৷
শাখা প্রবন্ধক রণবীরবাবু জানিয়েছেন, গতকালে রাতেই হয়তো চুরির ঘটনাটি ঘটেছে৷ আজ সকালে বিষয়টি নজরে এসেছে৷ তিনি জানান, আজ ঈদ উপলক্ষ্যে ব্যাঙ্ক ছুটি৷ তাই, কর্মীরা ব্যাঙ্কে যাননি৷ কিন্তু, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে চুরির খোঁজ নিয়েছি৷ তাঁর কথায়, ব্যাঙ্কে পাঁচটি কম্পিউটার রয়েছে৷ তার মধ্যে দুটি কম্পিউটার চুরি হয়েছে৷ তিনি বলেন, রাতের অন্ধকারে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে জানলা ভেঙে চোর কম্পিউটার চুরি করে নিয়ে গেছে৷ অন্য কিছু নিয়ে যেতে পারেনি৷

তিনি জানান, স্থানীয় ব্যাঙ্ক কর্মী ওই ঘটনার সমস্ত কিছু খোঁজ নিয়েছেন৷ ব্যাঙ্কে অন্য সমস্ত কিছুই নিরাপদে রয়েছে৷ তবে, ওই ব্যাঙ্কে কোনও নৈশ প্রহরী নেই৷ রণবীরবাবুর কথায়, ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের কোনও শাখাতেই নৈশ প্রহরীর ব্যবস্থা নেই৷ তবে, কিছু শাখায় সিসিটিভি-র ব্যবস্থা রয়েছে৷ কিন্তু, মুঙ্গিয়াকামী শাখায় সিসিটিভিও নেই৷ ফলে, চোরকে সহজে শনাক্ত করা যাবে না বলেই মনে হচ্ছে৷ রণবীরবাবু জানিয়েছেন, চুরির ঘটনায় পুলিশের কাছে মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে৷ আগামীকাল ব্যাঙ্ক খোলার পর লিখিতভাবে অভিযোগ জানানো হবে৷

এদিকে, এই চুরির ঘটনায় পুলিশের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি৷ থানার সমস্ত ফোন লাইন বিকল হয়ে রয়েছে৷ তাছাড়া, মোবাইলেও কোনও পুলিশ কর্মীকে পাওয়া যায়নি৷ নিরাপত্তাহীন ব্যাঙ্কে চুরির ঘটনা যথেষ্ট রহস্যজনক বলেই মনে করা হচ্ছে৷ চুরির ঘটনাটি পূর্বপরিকল্পিত কিনা তা-ও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ আজ ঈদ উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে, তা সকলেরই জানা৷ তাছাড়া, মুঙ্গিয়াকামী বাজারে জানালা ভেঙে ব্যাঙ্ক থেকে দুটি কম্পিউটার নিয়ে গেছে৷ অথচ, বাজারেও নিরাপত্তার দায়িত্বে পুলিশ নিয়োজিত থাকে৷ কিন্তু, কারোর নজরেই আসেনি এই চুরির ঘটনা, তা রহস্যজনক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা৷ ব্যাঙ্কের কম্পিউটারে অনেক গুরুত্বপূর্ণ নথি থাকে৷ সেই নথি হাফিজ করা এই চুরির ঘটনার উদ্দেশ্য কিনা, তা পুলিশের সঠিক তদন্তে বেরিয়ে আসা উচিত৷ কিন্তু, আদৌ পুলিশ এই চুরির রহস্য ভেদ করতে সক্ষম হবে কিনা, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top