News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির নেহরু ক্যাম্পে আবাসিককে পিটিয়ে হত্যা, গ্রেফতার দু’জন অভিযুক্ত
Image

দিল্লির নেহরু ক্যাম্পে আবাসিককে পিটিয়ে হত্যা, গ্রেফতার দু’জন অভিযুক্ত

নয়াদিল্লি, ৪ জুন (হি.স.): বাসভবনের কাছে প্রস্রাব করা নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। প্রথমে শুরু হয় বচসা, মুহূর্তের মধ্যেই বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। মন সিং (এই ব্যক্তিই প্রস্রাব করেছিলেন) নামে একজন ব্যক্তিকে চড়থাপ্পর মারতে শুরু করেন লীলু নামে ওপর একজন ব্যক্তি। বেধড়ক প্রহারে মৃত্যু হয় মন সিংয়ের। সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির গোবিন্দপুরী এলাকায় অবস্থিত নেহরু ক্যাম্পে। এই ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে, ধৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। 

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ‘সোমবার রাতে নেহরু ক্যাম্পে মন সিং এবং লীলু নামে দু’জনের মধ্যে প্রথমে বচসা ও পরে হাতাহাতি হয়। প্রস্রাব করা নিয়ে যাবতীয় গণ্ডগোলের সূত্রপাত। বেধড়ক প্রহারে মৃত্যু হয়েছে মন সিংয়ের। এই ঘটনায় দু’জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।’ 

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top