News Flash

  • Home
  • Uncategorized
  • বামের বেশিরভাগ ভোট গেছে বিজেপিতে, স্বীকার করলেন ইয়েচুরি
Image

বামের বেশিরভাগ ভোট গেছে বিজেপিতে, স্বীকার করলেন ইয়েচুরি

কলকাতা, ৪ জুন (হি.স.): লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বামফ্রন্টের ভোট বিজেপির দিকে স্থানান্তরিত হয়েছে। এমনটা আজ স্বীকার করে নিলেন সিপিআই (এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মঙ্গলবার আলিমুদ্দিনে তিনি জানান, “বামপন্থীদের একটা বড় অংশের ভোট নিয়েই বিজেপি জিতেছে তৃণমূলের কট্টর সন্ত্রাসবাদী কৌশলকে মোকাবেলা করার জন্য”। 

এদিন বৈঠক শেষে ইয়েচুরি বলেন, “বামফ্রন্টের ভোট বিজেপি ও টিএমসি’র মধ্যে বিভক্ত হয়ে গেছে”। তিনি দাবি করে জানান, ” যারা তৃণমূলের সন্ত্রাসী কৌশল থেকে মুক্তি পেতে চায় তাঁরা বিজেপিকে ভোট দিয়েছে। এবং যারা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সংগঠনগুলির কাছে আশ্রয় নিতে চায় টিএমসি ভোট দিয়েছে”। রাজ্যের নির্বাচন কমিশন আধিকারিক বিজেপি ও তৃণমূলের মাঝে পরে নিজের কাজটাই ঠিক মত করতে পারেননি বলে অভিযোগও করেন তিনি। 

ইয়েচুরি দাবি করে জানান, “কিছু নির্দিষ্ট মানুষ বিজেপিকে ভোট দিয়েছে।কিন্তু বাম দলগুলোর কোনও সদস্য বিজেপির পক্ষে ভোট দেয়নি। ইয়েচুরি বলেন, ” দলের কোনো সদস্য বিজেপিকে ভোট দেয়নি। এই আট বছরের সন্ত্রাসবাদী সরকারকে দমন করতে বাম সমর্থনকারী অনেকেই ভোট দিয়েছে বিজেপিকে”। ২o১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বামফন্টের ভোট ছিল ২৯.৯৩ শতাংশ সেখান থেকে ২০১৯ সালে ৭.৪৬ শতাংশে থেকে নেমে এসেছে ভোট। ২o১৪ সালে বিজেপির ভোট ছিল ১৭.০২শতাংশ। যা ২০১৯-এ বেড়ে হয়েছে ৪০.২৫শতাংশ। 

একজন সিপিআই (এম) রাজ্য কমিটির নেতা জানান,”পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা জেলাগুলি থেকে ভোটের পর এক রিপোর্টে বলা হয়েছে যে, বামফ্রন্ট সমর্থকদের একটা বড় অংশ এবং শ্রমিকশ্রেণীর একটি অংশ ঘাসফুল শিবিরকে হঠানোর জন্য বিজেপির পক্ষে ভোট দিয়েছে”।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top