News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির মেট্রো ও সরকারি বাসে বিনা টিকিটে চড়তে পারবেন মহিলারা, ঘোষণা কেজরিওয়ালের
Image

দিল্লির মেট্রো ও সরকারি বাসে বিনা টিকিটে চড়তে পারবেন মহিলারা, ঘোষণা কেজরিওয়ালের

নয়াদিল্লি, ৩ জুন (হি. স.) :  রাজ্যে সমস্ত সরকারি বাস ও মেট্রোয় মহিলা যাত্রীদের বিনা টিকিটে যাতায়াতের বন্দোবস্ত করতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল ।   সোমবার সাংবাদিক বৈঠক করে এমনই ঘোষণা করলেন তিনি। মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে তিনি জানিয়েছেন। কেজরিওয়ালের মতে, বেশি ভাড়ার জন্য যে সমস্ত পরিবহণে মহিলারা চড়তে পারেন না, এবার সেগুলি তাঁরা ব্যবহার করতে পারবেন।

দিল্লিতে সরকারি বাসের সংখ্যা দেশের যে কোনও শহরের তুলনায় বেশি। সব রুটেই সরকারি বাসের আধিক্য রয়েছে। দিল্লির সরকারের পরিবহণ দফতরের অধীনেই সেই বাস চলাচল করে। প্রতিদিন মহিলা যাত্রীর সংখ্যাও কয়েক লক্ষ। একই ভাবে দিল্লি মেট্রোতে প্রতিদিন মহিলা যাত্রীর সংখ্যা প্রচুর। তবে একইসঙ্গে ভর্তুকি-যুক্ত টিকিট নেওয়া বাধ্যতামূলক করা হবে না বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, ‘অনেক মহিলারাই সব ধরনের পরিবহণে টিকিট কাটতে আর্থিক ভাবে সক্ষম। তাঁরা চাইলে টিকিট কাটতেই পারবেন। আমরা বরং তাঁদের উৎসাহিত করব।’

এই সিদ্ধান্ত কার্যকর করতে দিল্লির মুখ্যমন্ত্রীর মতে, ‘আধিকারিকদের এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে। দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন  ও মেট্রোতে কীভাবে এবং কবে এই ব্যবস্থা চালু করা যাবে, তা নিয়ে আধিকারিকরা রিপোর্ট দেবেন। দু’তিন মাসের মধ্যে এই ব্যবস্থা চালু করতে চাইছি আমরা।’ সাংবাদিক বৈঠকে জানান অরবিন্দ কেজরিওয়াল। সরকারি একটি সূত্রের হিসাবে, দিল্লির মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের জেরে সরকারি কোষাগারে বছরে সাতশ কোটি টাকার ধাক্কা লাগতে পারে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top