News Flash

  • Home
  • Uncategorized
  • স্বস্তি পেলেন রবার্ট বঢরা : ছ’সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি মঞ্জুর, যেতে পারবেন না লন্ডনে
Image

স্বস্তি পেলেন রবার্ট বঢরা : ছ’সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি মঞ্জুর, যেতে পারবেন না লন্ডনে

নয়াদিল্লি, ৩ জুন (হি.স.): সাময়িকের জন্য হলেও, খানিকটা স্বস্তি পেলেন অর্থ তছরুপ মামলায় অভিযুক্ত রবার্ট বঢরা| চিকিত্সার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরার স্বামী রবার্ট বঢরা| সোমবার রবার্ট বঢরাকে বিদেশে যাওয়ার অনুমতি প্রদান করেছেন দিল্লির একটি বিশেষ আদালত| বিশেষ আদালত-এর পক্ষ জানানো হয়েছে, চিকিত্সা সংক্রান্ত কারণে ছ’সপ্তাহের জন্য বিদেশে যেতে পারবেন রবার্ট বঢরা| চিকিত্সার জন্য রবার্ট যেতে পারবেন আমেরিকা এবং নেদারল্যান্ডে, তবে লন্ডনে তিনি যেতে পারবেন না| আদালতের এই নির্দেশের পরই লন্ডনে যাওয়ার অনুরোধ প্রত্যাখান করেছেন রবার্ট বঢরা|

শারীরিক চিকিত্সার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন রয়েছে, তাই বিদেশে যাওয়ার আবেদন জানিয়ে বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রবার্ট বঢরা| সোমবার রবার্টকে বিদেশে যাওয়ার অনুমতি প্রদান করেছে বিশেষ আদালত, তাও মাত্র ছ’সপ্তাহের জন্য| বিশেষ আদালতের বিচারপতি অরবিন্দ কুমার জানিয়েছেন, এই ছ’সপ্তাহের মধ্যে শুধুমাত্র আমেরিকা এবং নেদারল্যান্ড যেতে পারবেন রবার্ট, তবে লন্ডনে তিনি যেতে পারবেন না| বিশেষ আদালত এটাও জানিয়ে দিয়েছে যে, যদি কোনও লুকআউট নোটিস জারি করা হয়, তা এই সময়ে স্থগিত থাকবে| যুক্তি-তর্কের সময় বঢরার কাউন্সেল কে টি এস তুলসী জানিয়েছেন, তাঁর মক্কেল রবার্ট বঢরা লন্ডনে যাবেন না| ইডির হয়ে এদিন আদালতে সওয়াল করেন সলিসিটির জেনারেল তুষার মেহতা এবং আইনজীবী নীতেশ রানা| তাঁরা বঢরার এই আর্জির বিরোধিতা করেন, যদিও ছ’সপ্তাহের জন্য রবার্ট বঢরাকে আমেরিকা ও নেদারল্যান্ড যাওয়ার অনুমতি প্রদান করেছে বিশেষ আদালত| 

এদিকে, রবার্ট বঢরাকে মঙ্গলবার ফের ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| মঙ্গলবার ইডি-র দিল্লি অফিসে সকাল সাড়ে দশটার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে রবার্টকে| রবার্টের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির তদন্ত করছে ইডি| এই নিয়ে বেশ কয়েকবার রবার্টকে ডেকে পাঠিয়েছে ইডি|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top