News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনোত্তর সন্ত্রাস বাড়ছে অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইল প্রদেশ কংগ্রেস
Image

নির্বাচনোত্তর সন্ত্রাস বাড়ছে অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইল প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাসের মাত্রা ক্রমশ বেড়ে চলেছে৷ এই অভিযোগ তুলে সন্ত্রাস দমনে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের দাবি জানাল প্রদেশ কংগ্রেস৷ প্রদেশ কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিকের কথায়, জনভিত্তি হারিয়ে প্রতিহিংসায় সন্ত্রাসের পথ বেছে নিয়েছে শাসক দল বিজেপি৷ তাই, সন্ত্রাস থামানোর জন্য বিজেপি প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রীর আবেদন কেউ শুনছেন না৷


আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে সুবল ভৌমিক গত কয়েকদিনে রাজ্যে সন্ত্রাসের তথ্য তুলে ধরেন৷ তাঁর মতে, বিধানসভা নির্বাচনের পর রাজ্যে সন্ত্রাসের ঘটনা ঘটেছে বহুবার৷ কিন্তু, লোকসভা নির্বাচনের পর এমনভাবে সন্ত্রাস হতে দেখিনি কখনো৷ তাঁর দাবি, ১৩ মাসে রাজ্য পরিচালনায় ব্যর্থতার কারণে জনভিত্তি হারিয়েছে বিজেপি৷ তাই, সন্ত্রাস এখন তাদের কাছে মানুষের মুখ বন্ধ করার একমাত্র মাধ্যম৷


সুবল ভৌমিকের বক্তব্য, নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি মানুষের সহানুভূতি থাকতেই পারে৷ কিন্তু, বিজেপি ছাড়া অন্য কোন দলের সমর্থকদের রাজ্যে থাকতে দেওয়া হবে, এমন মানসিকতা গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর৷ তিনি বলেন, নির্বাচনোত্তর সন্ত্রাসের কারণে ৫৫০ জন কংগ্রেস কর্মী ভয়ে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন৷ তারা বাড়ি ফিরতে পারছেন না৷ তিনি আরও জানান, ২৭ জন কর্মী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ এছাড়া, প্রচুর বাড়িঘরে ভাঙচুর, অগ্ণিসংযোগের ঘটনা ঘটেছে৷
তিনি বলেন, বিজেপি সহ সমস্ত রাজনৈতিক দল রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখার আবেদন জানিয়েছে৷ কিন্তু, সন্ত্রাস বন্ধ হচ্ছে না৷ তাঁর কথায়, বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব কুমার দেব সন্ত্রাস বন্ধ করার আবেদন জানিয়েছিলেন৷ শুধু তাই নয়, পুলিশকে সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী৷ কিন্তু, সেই নির্দেশ পালন হয়নি৷ তাই, প্রদেশ কংগ্রেস স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বিপ্লব কুমার দেবকে পদত্যাগের দাবি জানিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top