ব্যবসায়ীর অকাল মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত উদয়পুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে শনিবার মন্দিরনগরী উদয়পুরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ ক্ষোভে প্রতিবাদে পথ অবরোধ করা হয়ে৷ পরিস্থিতি সামাল দিতে বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছিল৷ এক ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়৷
উদয়পুর রমেশ চৌমূহনী পোনা বাজারের আড়ৎ মালিক অপু দাসের(৪৮) অকাল প্রয়াণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ ঘটনা আজ শনিবার সকাল আনুমানিক সাড়ে ছয়টা নাগাদ৷

উদয়পুর রমেশ চৌমূহনীতে পোনা মাছের আড়ৎ প্রতিদিন সকাল সাড়ে পাঁচটায় শুরু হয়৷ আজও একই ভাবে আড়ৎ বসলে পোনা মাছের ভার বহন কর্মীরা পোনা মাছ নিয়ে আসে এবং অপু দাসের আড়ৎ-এ প্রবেশ করে৷ সাথে সাথে পোনা বাজার সম্পাদক মফিজ খাদিম এবং অন্য ব্যবসায়ী পারুল মিয়া, হোসেন মিয়া পোদ্দার ও রেজ্জাক মিয়া অপু দাসের সাথে ধস্তাধস্তি শুরু করে এবং অপু দাস হৃদরোগে আক্রান্ত হলে ব্যবসায়ীরা অপু দাসকে প্রথমে উদয়পুর মহকুমা হাসপাতালে এবং সেখান থেকে তেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অপু দাসের মৃত্যু হয়৷

জেলা হাসপাতালে মৃতদেহ না রাখায় মৃতদেহ নিয়ে সোনামুড়া চৌমূহনীতে জাতীয় সড়কে পথ অবরোধে নিকট আত্মীয়রা জাতীয় সড়কে পথ অবরোধে বসে পরেন৷ উদয়পুর সোনামুড়া চৌমূহনীতে সকালে ১ ঘন্টা পোনা ব্যবসায়ী অপু দাসের মৃতদেহ নিয়ে জাতীয় সড়কে অবরোধ চলে৷ পরে মহকুমা পুলিশ আধিকারিক হিমাদ্রি প্রসাদ দাসের উপস্থিতিতে পথ অবরোধ উঠলো৷ মৃতদেহ সোনামুড়া চৌমূহনী বিজেপি পার্টি অফিসের সামনে শায়িত অবস্থায় কৃষি, পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ও বিধায়ক বিপ্লব কুমার ঘোষ উপস্থিত হলে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়৷ মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়৷ মৃত অপু দাসের এক ছেলে বিশ্বজিত এবার দ্বাদশ উত্তীর্ণ হয়েছে, মেয়ে অনুরূপা উদয়পুর রমেশ সুকলের পঞ্চম শ্রেণীর ছাত্রী, স্ত্রী সুনীতি দাস গৃহিনী৷ মৃত অপু দাসে বাবার নাম মৃত উপেন্দ্র দাস৷ অভাবের সংসার৷ দিন আনি দিন খাই অবস্থা৷ নব্য ও পুরাতন বিজেপি ইস্যু অবিলম্বে বিলোপ হওয়া দরকার ,তা নাহলে প্রভূত ক্ষতি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না৷