News Flash

  • Home
  • Uncategorized
  • মৃত্যুর খবর নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে, জানাল স্বাস্থ্য দপ্তর
Image

মৃত্যুর খবর নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে, জানাল স্বাস্থ্য দপ্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মে৷৷ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ত্রিপুরায় কারোর মৃত্যু হয়নি৷ তবে ধলাই জেলার প্রত্যন্ত এলাকায় এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে৷ কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে৷ সোমবার বিবৃতি জারি করে এ-কথা জানিয়েছে ত্রিপুরার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতর৷
সিপিএম বিধায়ক রতন ভৌমিক দাবি করেছেন, ধলাই জেলায় ম্যালেরিয়ায় দুজনের মৃত্যু হয়েছে৷ তাছাড়া বহু রোগী ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে টাকার অভাবে হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে পারছেন না৷ এ-প্রসঙ্গে দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে নয়, গত ২৬ এপ্রিল পূর্ণদা রোয়াজাপাড়ার লক্ষীরুম ত্রিপুরা (৫৪), স্বামী বিনারাই ত্রিপুরার মৃত্যু হয়েছে ফুসফুসে সংক্রমণের কারণে ৷ গত ২৫ এপ্রিল একটি স্বাস্থ্য শিবিরে তাঁর রক্ত পরীক্ষা করা হয় এবং পরীক্ষায় তাঁর শরীরে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া যায়নি৷

এদিকে, হরিদয়াল রোয়াজাপাড়ার হংসলক্ষী ত্রিপুরা (৬০) ছামনু হাসপাতালে জ্বর নিয়ে ভরতি ছিলেন৷ তাঁর রক্তেও ম্যালেরিয়ার জীবাণু পাওয়া যায়নি৷ স্বাস্থ্য দফতর জানিয়েছে, তিনি হাসপাতাল থেকে গত ৪ মে বাড়ি ফিরে যান৷ গতকাল মানিকপুর হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা তাঁর বাড়ি গিয়ে ওষুধ দিয়ে আসেন৷ দফতরের দাবি, চলতি বছরে এখন পর্যন্ত রাজ্যে ম্যালেরিয়া এবং ডায়ারিয়া রোগে আক্রান্ত হয়ে কোনও মৃত্যু হয়নি৷
স্বাস্থ্য দফতরের বক্তব্য, প্রতি বছরই এই সময়য় এ-রাজ্যে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব ঘটে৷ এপ্রিল থেকে সেপেম্বর মাস পর্যন্ত ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেশি থাকে৷ এই সময় মশার অনুকূল আবহাওয়ার জন্য এটা হয়ে থাকে৷
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের কথায়, এ-বছর জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ত্রিপুরায় মোট ৯৫,৮৭৩ জনের রক্ত পরীক্ষা করা হয়েছে৷ তাঁদের মধ্যে ৫৬৩ জনের শরীরে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে৷ তবে তাঁদের সম্পূর্ণ চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা হয়েছে৷ তাঁদের মধ্যে ধলাই জেলায় ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ৩২০৷ গতবছর জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ধলাই জেলায় ৩২৩ জনের ম্যালেরিয়া হয়েছিল৷
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ আরও জানিয়েছে, কিছু কিছু জায়গায় ডায়ারিয়া হচ্ছে এটা দফতরের নজরে এসেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে৷ লংতরাইভ্যালির নাতিনমনু এবং জামিরছড়া এলাকায় ডায়ারিয়ার প্রাদুর্ভাব ঘটেছিল৷ কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন৷
এক তথ্য তুলে ধরে দফতরের দাবি, গত এক সপ্তাহে লংতরাইভ্যালি মহকুমায় মোট ৭২১ জন জ্বরের আক্রান্ত রোগীর চিকিৎসা করা হয়েছে৷ তাঁদের মধ্যে ২৬ জন ম্যালেরিয়ায় আক্রান্ত ছিলেন৷ দফতরের কথায়, লংতরাইভ্যালি মহকুমার যে-সমস্ত এলাকায় জ্বরের প্রকোপ বেশি সেগুলি যথাক্রমে জামিরছড়া, চিচিংছড়া, মালিধর, মকরছড়া, রাজধর, দুর্গাছড়া, নাতিনমনু, গোবিন্দবাড়ি ইত্যাদি৷ এই বিষয়টি দফতরের নজরে আছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে৷
এদিকে, স্বাস্থ্য শিবিরে শুধুমাত্র এমপিডব্লিউরাই উপস্থিত থাকেন, সিপিএম বিধায়কের এই দাবি পত্রপাঠ খারিজ করেছে স্বাস্থ্য দফতর৷ দফতরের বক্তব্য, এই অভিযোগ সঠিক নয় যে স্বাস্থ্য শিবিরে শুধুমাত্র এমপিডব্লিউ-রাই যান৷ চিকিৎসকরাও বেশিরভাগ শিবিরে উপস্থিত থাকেন৷
দফতরের কথায়, নিয়মিতভাবে প্রত্যন্ত অঞ্চলে ম্যালেরিয়াপ্রবণ এলাকায় স্বাস্থ্য শিবির এবং সচেতনতা শিবির চলছে৷ এই শিবিরগুলিতে ডাক্তার-সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছেন৷ দফতরের দাবি, এ-বছর ধলাই জেলায় জানুয়ারি মাস থেকে এপ্রিল পর্যন্ত মোট ১,২৫৩টি স্বাস্থ্য শিবির করা হয়েছে৷ এর মধ্যে শুধু গত সপ্তাহেই লংতরাইভ্যালি মহকুমায় ৪১টি স্বাস্থ্য শিবির করা হয়েছে৷
আজ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিভাগ ত্রিপুরায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণের জন্য দফতরের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির বিস্তারিত তালিকা দেওয়া হয়েছে৷ দফতরের দাবি, প্রতিদিন প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে ম্যালেরিয়ার খবর সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেওয়া হচ্ছে৷ দফতর আরও জানিয়েছে, ম্যালেরিয়া শনাক্তকরণের জন্য স্বাস্থ্যকর্মীরা হাসপাতাল এবং বাড়ি-বাড়ি গিয়ে নিয়মিত রক্ত পরীক্ষা করছেন৷ যদি কারোর রক্তে ম্যালেরিয়া জীবাণু পাওয়া গেছে, তৎক্ষণাৎ রোগীকে ওষুধ খাওয়ানো হচ্ছে৷ আশাকর্মী এবং পুরুষ স্বেচ্ছাসেবকরা বাড়ি-বাড়ি গিয়ে রোগীকে সম্পূর্ণ চিকিৎসা পরিষেবা দিচ্ছেন৷ এছাড়া, ২০ এপ্রিল থেকে ম্যালেরিয়া নিয়ন্ত্রণের জন্য ডিডিটি ছড়ানোর কর্মসূচিও শুরু হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top