News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তর্জাতিক জল-সীমা লঙ্ঘনের দায়ে গ্রেফতার ৪ জন তামিল মৎস্যজীবী, কেড়ে নেওয়া হল নৌকা ও অন্যান্য সরঞ্জাম
Image

আন্তর্জাতিক জল-সীমা লঙ্ঘনের দায়ে গ্রেফতার ৪ জন তামিল মৎস্যজীবী, কেড়ে নেওয়া হল নৌকা ও অন্যান্য সরঞ্জাম

রামেশ্বরম, ৯ এপ্রিল (হি.স.): আন্তর্জাতিক জল-সীমা লঙ্ঘনের দায়ে ফের তামিল মৎস্যজীবীদের গ্রেফতার করল শ্রীলঙ্কা নৌবাহিনী। মঙ্গলবার সকালে শ্রীলঙ্কা উপকূল থেকে কিছুটা দূরে নেদুনথিভু এলাকায় মাছ ধরার সময় ৪ জন তামিল মৎস্যজীবীকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কা নৌসেনা। পাশাপাশি বহু তামিল মৎস্যজীবীকে উপকূল থেকে বিতাড়িত করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। তাঁদের এলাকায় ঢুকে পড়ার জন্য ভারতীয় মৎস্যজীবীদের গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ। এছাড়াও কেড়ে নেওয়া হয়েছে তাঁদের মাছ ধরার একটি নৌকা, জাল ও অন্যান্য সরঞ্জাম। গ্রেফতার করার পর তামিল মৎস্যজীবীদের কাঙ্কেসন্থুরাই-এ নৌবাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, ১৯৭৪ সালের ভারত-শ্রীলঙ্কা চুক্তি অনুযায়ী কাচ্চিথিভু অঞ্চলের উপর অধিকার রয়েছে শ্রীলঙ্কা সরকারের। এই প্রথম নয়, আর আগেও বহুবার তামিল মৎস্যজীবীদের গ্রেফতার করেছে শ্রীলঙ্কা নৌবাহিনী। 

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top