News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিম ত্রিপুরা আসনে ২৩৯৬ জন পোষ্টাল ব্যালটে ভোট দিয়েছেন
Image

পশ্চিম ত্রিপুরা আসনে ২৩৯৬ জন পোষ্টাল ব্যালটে ভোট দিয়েছেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল ৷৷ ১-পশ্চিম ত্রিপুরা সংসদীয় আসনের জন্য আজ পোষ্টাল ব্যালটে ভোট নেওয়া হয়৷ আজ মোট ২৩৯৬ জন ভোট দিয়েছেন৷ এই সংসদীয় ক্ষেত্রে আগামীকাল দুপুর ১টা পর্যন্ত পোষ্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হবে৷ আজ সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরুণীকান্তি এই সংবাদ জানিয়েছেন৷ ২-পূর্ব ত্রিপুরা (এস টি) সংসদীয় ক্ষেত্রের জন্য পোষ্টাল ব্যালটে ভোট গ্রহণের প্রস্তুতি চলছে৷ আগামীকাল এক্সচেঞ্জ পর্ব সমাপ্ত হবে৷ সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক জানান, সচিত্র ভোটার স্প্লিপ বন্টনের কাজ প্রায় শেষ৷ সাংবাদিক সম্মেলনে বিশেষ মুখ্য নির্বাচন আধিকারিক প্রমথ রঞ্জন ভট্টাচার্য ও অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক উষাজেন মগও উপস্থিত ছিলেন৷

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top