News Flash

  • Home
  • Uncategorized
  • মুসলমনদের জন্য ইসলামিক ব্যাঙ্ক তৈরির প্রতিশ্রুতি দিলেন চন্দ্রবাবু
Image

মুসলমনদের জন্য ইসলামিক ব্যাঙ্ক তৈরির প্রতিশ্রুতি দিলেন চন্দ্রবাবু

অমরাবতী, ৬ এপ্রিল (হি.স.) : অন্ধ্রপ্রদেশে ফের ক্ষমতায় এলে মুসলমনদের জন্য ইসলামিক ব্যাঙ্ক তৈরি করবে চন্দ্রবাবু নাইডু। শনিবার দলীয় নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে এমনই প্রতিশ্রুতি দিলেন টিডিপি সুপ্রিমো।

অন্ধ্রপ্রদেশে লোকসভা এবং বিধানসভা নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হবে। ফলে ক্ষমতায় ধরে রাখতে মরিয়া টিডিপি। সেই দিকে লক্ষ্য রেখে চন্দ্রবাবু নাইডু মুসলমানদের আর্থিক সহায়তা দিতে ফের ক্ষমতায় এলে ইসলামিক ব্যাঙ্ক তৈরি করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি অনগ্রসর শ্রেণীর জন্য ১০,০০০ কোটি টাকা ব্যায় করে ব্যাঙ্ক তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি।নির্বাচন উপলক্ষ্যে অন্ধ্রপ্রদেশের মুখ্যসচিবকে বদলি করে দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন। এই প্রসঙ্গে নিজের অসন্তোষ প্রকাশ করে

চন্দ্রবাবু নাইডু বলেন, আমলাদের বদলি করে নির্বাচন জিততে পারবে না নরেন্দ্র মোদী ও অমিত শাহ। কেন্দ্রীয় সংস্থাগুলি তার বিরুদ্ধে অপব্যবহার করা হয়েছে এমন দাবি করে চন্দ্রবাবু বলেন, আগে তারা (কংগ্রেস) সিবিআই, ইডি, আইটি-কে অপব্যবহার করেছিল। আর এখন নির্বাচন কমিশনকে অপব্যবহার করা হয়েছে। 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top