News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি দমনে সাফল্য, শ্রীনগর থেকে গ্রেফতার লস্কর জঙ্গি
Image

জঙ্গি দমনে সাফল্য, শ্রীনগর থেকে গ্রেফতার লস্কর জঙ্গি

শ্রীনগর, ৩ এপ্রিল (হি.স.) : জঙ্গি দমন অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। বুধবার শ্রীনগরের একটি বেসরকারি হাসপাতাল থেকে গ্রেফতার করা হয় লস্কর-ই-তৈবার জঙ্গি। ধৃত লস্কর জঙ্গির নাম দানিশ হানিফ ওয়ানি। বাড়ি নাটিপোরার বুধশাহ নগরে বলে জানা গিয়েছে।

প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে গোপন সূত্র থেকে খবর পেয়ে শ্রীনগরের রাজবাগ এলাকার একটি বেসরকারি হাসপাতালে বুধবার অভি্যান চালায় নিরাপত্তা বাহিনী। সেখান থেকেই লস্কর জঙ্গি দানিশ হানিফ ওয়ানিকে গ্রেফতার করা হয়। ২০১৮ সালের ৩০ডিসেম্বরে শ্রীনগরের জওহর নগরে প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস মন্ত্রী মহম্মদ মুজাফফর পাররে বাসভবন থেকে চারটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র লুঠ করে চম্পট দেয় ওই লস্কর জঙ্গি। এরপর থেকে দানিশ হানিফ ওয়ানি নিখোঁজ হয়েছিল। পরে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে গুরুতর আহত হন বছর ২২-এর দানিশ। তাঁর চিকিৎসা করাতে রাজবাগ এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয় দানিশ। সম্প্রতি একে-৪৭ হাতে দানিশের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top