News Flash

  • Home
  • Uncategorized
  • ওডিশার দু’টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির, কান্ধামাল থেকে ভোটে লড়বেন খারবেলা সোয়াইন
Image

ওডিশার দু’টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির, কান্ধামাল থেকে ভোটে লড়বেন খারবেলা সোয়াইন

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): ভোটের আর এক মাসও বাকি নেই| তার আগে ওডিশার দু’টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি| সোমবার প্রকাশিত অষ্টম প্রার্থী তালিকা অনুযায়ী, ওডিশার কান্ধামাল লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাক্তন বিজেপি সাংসদ খারবেলা সোয়াইন| পাশাপাশি কটক লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়বেন ওডিশার প্রাক্তন ডিজি তথা ডিজি সিআরপিএফ প্রকাশ মিশ্র|

প্রসঙ্গত, সোমবারই বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ তথা ‘উত্কল ভারত’ রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা খারবেলা সোয়াইন| সোমবার সকালে ওডিশার রাজধানী ভুবনেশ্বরে বিজেপির দলীর কার্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন ‘উত্কল ভারত’ রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা খারবেলা সোয়াইন| এছাড়াও রবিবারই বিজেপিতে যোগ দিয়েছিলেন ওডিশার প্রাক্তন ডিজি তথা ডিজি সিআরপিএফ প্রকাশ মিশ্র|

ওডিশার দু’টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণার পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনের তৃতীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এদিন| তৃতীয় প্রার্থী তালিকায় মোট ৯ জন প্রার্থীর নাম রয়েছে| ঝারসুগড়া থেকে লড়বেন শ্রী দীনেশ জৈন, ভদ্রক থেকে প্রার্থী করা হয়েছে ড. প্রদীপ নায়েককে, ফুলবানি বিধানসভা আসনের বিজেপি প্রার্থী হলেন দেবনারায়ণ প্রধান, পারাদ্বীপ থেকে প্রার্থী করা হয়েছে এস সোয়াইনকে| এছাড়াও আরও ৫টি বিধানসভা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে| উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে দিল্লি দখলের লড়াই| অন্তিম দফার ভোটগ্রহণ হবে আগামী ১৯ মে | ফলাফল ঘোষণা হবে ২৩ মে| ওডিশায় মোট লোকসভা আসনের সংখ্যা হল ২১| ওডিশায় লোকসভা ভোটের সঙ্গেই বিধানসভা ভোটও হবে|

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top