News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মনোনয়ন পেশ বামফ্রন্ট প্রার্থীর
Image

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মনোনয়ন পেশ বামফ্রন্ট প্রার্থীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য বামফ্রন্ট প্রার্থী শকংরপ্রাসাদ দত্ত তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ মঙ্গলবার দুপুরে বামফ্রন্টের প্রার্থী সিপিআইএম-এর শংকরপ্রসাদকে নিয়ে এক মিছিলের বের হয়৷ মিছিলটি রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পশ্চিম জেলার জেলাশাসকের অফিসের সামনে এসে শেষ হয়৷ এর পর বামপ্রার্থী তাঁর মনোনয়নপত্র জেলাশাসক তথা লোকসভা নির্বাচনের রির্টানিং অফিসার সন্দীপ মহাত্মের হাতে তুলে দেন৷


এদিন প্রার্থীর সঙ্গে মিছিলে পা মিলিয়েছেন ত্রিপুরা রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিজন ধর-সহ সিপিআইএম এবং অন্যান্য শরিক দলের নেতা ও কর্মীরা৷ মনোনয়ন পেশ করে বাইরে এসে বামপ্রার্থী শংকরপ্রাসাদ দত্ত বলেন, কেন্দ্রে মোদীর নেতৃত্বে যে সরকার রয়েছে তারা দেশকে ধবংস করে দিচ্ছে৷ এই সরকারকে হটানোর জন্যই বামফ্রন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থীদের দাঁড় করিয়েছে৷ মোদী সরকারকে উৎখাত করতে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করতে দেশবাসীর কাছে আহাবান জানাচ্ছেন বলে জানান তিনি৷ প্রসঙ্গত শংকরপ্রাসাদ দত্ত বামফ্রন্টের তরফে সিপিআইএ-এর মনোনীত প্রার্থী৷ এর আগে ২০১৪ সালেও তিনি এই আসন থেকে জয়ী হয়েছিলেন এবং বর্তমানে সাংসদ৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top