News Flash

  • Home
  • Uncategorized
  • গুলিবিদ্ধ হয়ে জওয়ানের মৃত্যু
Image

গুলিবিদ্ধ হয়ে জওয়ানের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বিএসএফ জওয়ানের৷ তবে, পুলিশের অনুমান, নিজের সার্ভিস রাইফেল দিয়েই আত্মহত্যা করেছেন যোগেন্দ্র সিং(৫২)৷ দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের কাঁঠালছরি বিওপিতে কর্মরত ছিলেন তিনি৷ হরিয়ানার রোহতক জেলার বালা গ্রামে তাঁর বাড়ি৷ তাঁর মৃত্যুতে বিএসএফ’র পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত কোন মন্তব্য করতে রাজী হননি বিএসএফ আধিকারীকরা৷ পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে৷

বৃহস্পতিবার দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার কাঁঠালছরি বিওপিতে কর্মরত বিএসএফের এক জওয়ান গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন৷ তাঁর নাম যোগেন্দ্র সিং৷ তাঁর মাথায় গুলি লেগেছে৷ গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে সাব্রুম হাসপাতালে নিয়ে আসেন সহকর্মীরা৷ সেখান থেকে তাঁকে শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ গুলিবিদ্ধ হয়ে বিএসএফ জওয়ানের মৃত্যুর সংবাদে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷

জানা গেছে, ৪/৫ দিন হয়েছে তিনি বাড়ি থেকে ফিরেছেন৷ কয়েকমাস আগেই তাঁর পদোন্নতি হয়েছে৷ তাঁর এএসআই পদে পদোন্নতি হয়েছে৷ জানা গেছে, বাড়ি থেকে ফেরার পর থেকেই তিনি মনমড়া থাকতেন৷ ফলে, তিনি আত্মহত্যা করেছেন সকলে অনুমান করছেন৷

সাব্রুম থানায় এই ঘটনায় একটি মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এদিকে, মৃতদেহটি ময়নাতদন্তের পর তার নিজ রাজ্যে পাঠানোর জন্য উদ্যোগ নিয়েছে বিএসএফ৷ কফিনবন্দি মৃতদেহটি তার বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top