News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে কাজ ও খাদ্য সংকট, অনাহারে মৃত্যু সিপিএমের অভিযোগ খন্ডন করল বিজেপি
Image

রাজ্যে কাজ ও খাদ্য সংকট, অনাহারে মৃত্যু সিপিএমের অভিযোগ খন্ডন করল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ গত কদিন ধরে বিরোধী সিপিএমের পক্ষ থেকে রাজ্যে খাদ্যাভাবে মৃত্যুর ঘটনা ঘটছে বলে যে দাবি করা হচ্ছে, বুধবার তা কার্যত হাসির মোড়কে পরিণত করল শাসক দল বিজেপি৷ তাদের দাবি, এই ধরনের কোনও ঘটনা রাজ্যে ঘটেনি৷ বিরোধীরা রাজনৈতিক রং লাগিয়ে সাধারণ অন্য কোনও মৃত্যুর ঘটনাগুলিকেই আকস্মিক হিসেবে তুলে ধরছে৷ না হয় যাবতীয় স্তরের কোনও সংবাদ সংস্থার সংবাদ শিরোনামে যে আসা যাবে না৷


বিজেপির পক্ষ থেকে এদিন এক সাংবাদিক সম্মেলনে দলের মুখ্য প্রবক্তা ডাঃ অশোক সিনহা তথ্য প্রমাণাদি সহ তুলে ধরনেল কিভাবে ঘটেছিল সেসব মৃত্যুর ঘটনাগুলি৷ তিনি মনে করে, সাংসদ জীতেন্দ্র চৌধুরীর পর প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিকও এধরনের একটি ইস্যুতে মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটি মেমোরেন্ডাম প্রদান করেছেন৷ এছাড়াও রাজ্যে ছাড়িয়ে খেন দিল্লীর দরবারে সাংসদ জীতেন্দ্র চৌধুরী বিভিন্ন প্রসঙ্গ নিয়ে রাজ্যকে কলঙ্ক করার চেষ্টা চালাচ্ছেন বলেও মন্তব্য করলেন৷ এখানে নাকি কোনও মিছিল মিটিং এরও কোনও সুযোগ দিচ্ছে না সরকার এবং শাসক গোষ্ঠী৷ অবস্থা পশ্চিমবঙ্গ থেকেও খারাপ বলে মন্তব্য করেছেন তিনি৷


সাংবাদিক সম্মেলনে এদিন মুখ্য প্রবক্তা মিথ্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত না করার কথা জানিয়ে বলেন, মিথ্যা পরদিন যদি মিথ্যাই প্রমাণিত হয়, তবে জনসমক্ষে মর্যাদা হারাবেন তিনিই৷ জাপানদা ত্রিপুরা নামে অনাহারে মৃত্যুর যে খবর ছড়ানো হচ্ছে, তাকে তিনি কোনও মতেই মানতে রাজি নন৷ তাঁর পুত্রবধূর বয়ান অনুযায়ী মঙ্গলবার সিপিএম যে কথা বলেছে, িেদন তার উল্টো তথ্য মুখ্য প্রবক্তা বললেন৷ জাপানদা ত্রিপুরার পুত্রবধূ বলেছেন, তিনি প্রায়শই বানি থেকে বাইরে থাকতেন৷ ইদানিংকালে তিনি প্রচন্ডভাবেই ডায়রিয়াজনিত কারণে নানা সমস্যায় ভুগছিলেন৷ চারদিন আগে তিনি নিখোঁজও ছিলেন৷ তারপরই মৃত্যুর খবর৷ বিজেপি বলছে, এই খবরকেই রাজনৈতিক ভাবে কাজে লাগানোর চেষ্টা করছে সিপিএম৷ মুখ্য প্রবক্তার পাশাপাশি একই কথা জানান অন্যতম মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷
অন্যদিকে, অমরপুরের ডালাকে অনন্তলাল জমাতিয়া নামেও একজনের অনাহারে মৃত্যুর ঘটনা সম্পর্কে যে মন্তব্য করা হচ্ছে, তাকেও প্রত্যাখান করেছে বিজেপি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top