News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারের জন্য মজুত বিস্তর পরিমাণে নেশা সামগ্রী বাজেয়াপ্ত চুড়াইবাড়িতে
Image

পাচারের জন্য মজুত বিস্তর পরিমাণে নেশা সামগ্রী বাজেয়াপ্ত চুড়াইবাড়িতে

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৬ ফেব্রুয়ারী৷৷ উত্তর জেলা গোয়েন্দা পুলিশ ও চুড়াইবাড়ি থানার পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত জঙ্গল থেকে উদ্ধার ১১২০ বোতল নেশা জাতীয় এস্কফ কফ সিরাপ৷ উত্তর জেলার চুড়াইবাড়ি থানাদিন চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে একটি পরিত্যক্ত জঙ্গল থেকে উদ্ধারে বিপুল পরিমাণ নেশা জাতীয় এস্কফ কফ সিরাপ৷ তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ৷ উত্তর জেলা গোয়েন্দা পুলিশ ও চুড়াইবাড়ি থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে চুড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের গজারবিল পাড়ার পরিত্যক্ত একটি জঙ্গলে তল্লাশি চালায়৷ তল্লাশি চালিয়ে ৭ কার্টুন নেশাজাতীয় কফ সিরাপ এস্কাফ উদ্ধার করে পুলিশ৷

প্রতিটি কার্টুনে ১৬০ বোতল কফ সিরাপ এস্কাফ মজুদ ছিল৷৭ কার্টুনে মোট ১১২০ বোতল নেশাজাতীয় কফ সিরাপ এস্কাফ উদ্ধার করে পুলিশ৷ তবে আশ্চর্যজনক বিষয় হল কোন নেশা কারবারিকে আটক করতে পারেনি পুলিশ৷ এই নেশা বিরোধী অভিযানে নেতৃত্ব দেন উত্তর জেলার গোয়েন্দা পুলিশের ডি আই ভি ডিএসপি বিক্রমজিৎ শুক্লা দাস সহ চুড়াইবাড়ি থানার এস আই সাধন মজুমদার এ এস আই বিষ্ণু পদ ঘোষ৷ ঘটনাস্থলে ছিল বিশাল পুলিশবাহিনী৷ এদিকে ডি আই বি ডিএসপি বিক্রমজীত শুক্লা দাস জানান গোপন সূত্রের ভিত্তিতে ১১২০ বোতল নেশা জাতীয় কফ সিরাপ এস্কাফ উদ্ধার করতে সক্ষম হয়েছে চাঁদখিরা কদমতলা বর্ডার রোডকে করিডোর করে হাইলাকান্দি ও কাছাড় জেলা থেকে কৌশলে সংগৃহীত নেশা সামগ্রীও ত্রিপুরায় পাচার করা হচ্ছে৷ একই সঙ্গে ওই রুটে সমানে চলছে কয়লার অবৈধ পাচার৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top