News Flash

  • Home
  • Uncategorized
  • তামাক সেবনে স্বাস্থ্য সূচকে জাতীয় গড় নিম্নমুখী হলেও ত্রিপুরার চিত্র ভয়ঙ্কর
Image

তামাক সেবনে স্বাস্থ্য সূচকে জাতীয় গড় নিম্নমুখী হলেও ত্রিপুরার চিত্র ভয়ঙ্কর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ স্বাস্থ্যই সম্পদ৷ অথচ স্বাস্থ্য সূচকে রাজ্যের চিত্র ভয়ঙ্কর৷ জাতীয় গড় নিম্নমুখী হলেও তামাক সেবন ত্রিপুরায় ক্রমাগত বেড়ে চলেছে৷ স্বাভাবিকভাবেই তা যথেষ্ট উদ্বেগের বিষয়৷ ২০১৫-১৬ অর্থ বছরে জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার অন্তিম রিপোর্ট অনুযায়ী ত্রিপুরায় ৪২২ শতাংশ মহিলা এবং ৬৭৮ শতাংশ পুরুষ তামাক সেবন করেন৷ সেই তুলনায় জাতীয় গড়ে ৬৮ শতাংশ মহিলা এবং ৪৪ শতাংশ পুরুষ তামাক সেবন করেন৷ জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্যের শীর্ষ আধিকারীক ডাঃ শৈলেস কুমার যাদবের দাবি, বর্তমানে ত্রিপুরায় তামাক সেবনের হার আরও ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ ফলে, মিজোরামকে পেছনে ফেলে দিয়ে তামাক সেবনের ক্ষেত্রে ত্রিপুরা এখন দেশের মধ্যে শীর্ষে রয়েছে৷ এদিকে, মদ্যপানের ক্ষেত্রেও জাতীয় গড়ের তুলনায় ত্রিপুরার হার অনেক বেশী৷
নেশা বিরোধী অভিযান গোটা দেশেই চালানো হচ্ছে৷

মদ্যপান এবং তামাক সেবনের ক্ষতিকর দিকগুলি নিয়েও প্রচার করা হচ্ছে৷ জন সচেতনতা বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকার নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে৷ তা সত্বেও মদ্যপান কিংবা তামাক সেবনের হার বৃদ্ধি যথেষ্ট উদ্বেগজনক৷ মদ্যপান এবং তামাক সেবনের ফলে বহু পরিবার সর্বস্বান্ত হয়ে যাচ্ছে৷ বহু মানুষ মারণব্যাধীতে আক্রান্ত হচ্ছেন৷ মৃত্যুর ঘটনাও বৃদ্ধি পেয়ে চলেছে৷ মদ্যপান এবং তামাক সেবনের ভয়ঙ্কর পরিণতি সত্বেও বহু মানুষ আজও এই ক্ষতিকর অভ্যাস ছাড়ছেন না৷
তামাক সেবনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া আজ ভীষণ জরুরি হয়ে উঠেছে৷ সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, মদ্যপানের তুলনায় তামাক সেবনের হার অনেক বেশী৷ বিশেষ করে সমগ্র পূর্বোত্তরেই তামাক সেবনের হার সবচেয়ে বেশী৷
সমীক্ষায় আরো উদ্বেগের বিষয় হলো, শহরের তুলনায় গ্রামীণ এলাকায় তামাক সেবনের হার সবচেয়ে বেশী৷ মদ্যপানের ক্ষেত্রেও গ্রাম শহরকে পিছনে ফেলে দিয়েছে৷ ত্রিপুরাতেও একই চিত্র৷ এরাজ্যে মদপানের ক্ষেত্রে শহরের তুলনায় গ্রামের হার বেশী৷
সমীক্ষা থেকে জানা গেছে, দেশে শহর এলাকায় ৪৪ শতাংশ এবং গ্রামীণ এলাকায় ৮১ শতাংশ মহিলা তামাক সেবন করেন৷ তেমনি, শহর এলাকায় ৩৮৯ শতাংশ এবং গ্রামীণ এলাকায় ৪৮ শতাংশ পুরুষ তামাক সেবন করেন৷ মদ্যপানের ক্ষেত্রে মহিলাদের জাতীয় গড় শহর এলাকায় ০৭ শতাংশ এবং গ্রামীণ এলাকায় ১৫ শতাংশ৷ এদিকে, পুরুষদের জাতীয় গড় শহর এলাকায় ২৮৭ শতাংশ এবং গ্রামীণ এলাকায় ২৯৫ শতাংশ৷
সমীক্ষা থেকে আরো জানা গেছে, ত্রিপুরায় শহর এলাকায় ৩৭৯ শতাংশ এবং গ্রামীণ এলাকায় ৪৪ শতাংশ মহিলা তামাক সেবন করেন৷ তেমনি, শহর এলাকায় ৫৭৫ শতাংশ এবং গ্রামীণ এলাকায় ৭২৩ শতাংশ পুরুষ তামাক সেবন করেন৷ মদ্যপানের ক্ষেত্রে মহিলাদের ত্রিপুরায় গড় শহর এলাকায় ০৪ শতাংশ এবং গ্রামীণ এলাকায় ৬৭ শতাংশ৷ এদিকে, মদ্যপানে পুরুষদের ত্রিপুরায় গড় শহর এলাকায় ৫৪৭ শতাংশ এবং গ্রামীণ এলাকায় ৫৮৯ শতাংশ৷
জাতীয় স্বাস্থ্য মিশনের শীর্ষ আধিকারীকের কথায়, বর্তমানে মদ্যপান এবং তামাক সেবনের হার রাজ্যে আরও অনেক বেড়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top