আইআরসিটিসি দুর্নীতি মামলা : দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে জামিন মঞ্জুর লালু-রাবড়ি-তেজস্বীর

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.): ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টু্যরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) আর্থিক দুর্নীতি মামলায় দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে স্বস্তি পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সুপ্রিমো লালু প্রসাদ যাদব| শুধুমাত্র লালু প্রসাদ যাদবই নন, সোমবার আইআরসিটিসি আর্থিক দুর্নীতি মামলায় স্বস্তি পেয়েছেন লালু প্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবী, ছেলে তেজস্বী যাদব এবং অন্যান্য অভিযুক্তরা| লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী এবং ছেলে তেজস্বী যাদব-সহ অন্যান্যদের ১ লক্ষ টাকার ব্যক্তিগত বণ্ডে জামিন মঞ্জুর করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১১ ফেব্রুয়ারি|

আইআরসিটিসি-র হোটেলের কাজকর্ম চালানোর দায়িত্ব একটি বেসরকারি সংস্থাকে দেওয়ার বিষয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী, ছেলে তেজস্বী যাদব-সহ অন্যান্যদের বিরুদ্ধে| আইআরসিটিসি দুর্নীতিতে পৃথক পৃথক মামলা দায়ের করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| লালু-তেজস্বী ছাড়াও এই দুর্নীতি মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রেমচাঁদ গুপ্তা, তাঁর স্ত্রী সরলা গুপ্তা-সহ একাধিক ব্যক্তির নাম রয়েছে সিবিআই-এর চার্জশিটে| গত ১৯ জানুয়ারি সিবিআই-এর দায়ের করা মামলায় প্রাক্তন রেল মন্ত্রী লালু প্রসাদ যাদবের জামিনের আবেদন মঞ্জুর করেছিল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| আর সোমবার আইআরসিটিসি আর্থিক দুর্নীতি মামলায় লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী, ছেলে তেজস্বী যাদব এবং অন্যান্য অভিযুক্তদের জামিনের আবেদন মঞ্জুর করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী এবং ছেলে তেজস্বী যাদব-সহ অন্যান্যদের ১ লক্ষ টাকার ব্যক্তিগত বণ্ডে জামিন মঞ্জুর করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১১ ফেব্রুয়ারি| এদিন দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে জামিনের আবেদন মঞ্জুর হওয়ার পর লালু-পুত্র তেজস্বী যাদব বলেছেন, ‘ন্যায়বিচার মিলবেই, সে বিষয়ে আমরা আত্মবিশ্বাসী| বিচারব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে|’