সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর, ৪.৫ তীব্রতার ভূকম্পন চূড়াচাঁদপুরে

ইম্ফল, ২৮ জানুয়ারি (হি.স.): ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্বের রাজ্য মণিপুর| সোমবার সকাল ৫.১৫ মিনিট নাগাদ মৃদু ভূকম্পন অনুভূত হয় মণিপুরের চূড়াচাঁদপুর রিজিওনে| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| 

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত জানিয়েছে, সোমবার সকাল ৫.১৫ মিনিট নাগাদ ৪.৫ তীব্রতার মৃদু ভূকম্পন অনুভূত হয় মণিপুরের চূড়াচাঁদপুর রিজিওনে|আইএমডি আরও জানিয়েছে, ভূমিকম্পের উত্সস্থল ছিল ২৪.৩ উত্তর অক্ষাংশ এবং ৯৩.৮ পূর্ব দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে| প্রশাসন সূত্রের খবর, মৃদু ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি| তবে, সাত সকালে কম্পন অনুভূত হওয়া মাত্রই আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন|