News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থান যান দুর্ঘটনায় প্রাণ হারালেন চারজন
Image

পৃথক স্থান যান দুর্ঘটনায় প্রাণ হারালেন চারজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি৷৷ বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তিনজন৷ দুর্ঘটনাটি ঘটেছে লংতরাইভ্যালী মহকুমার মনু থানার অধীন রাবার বাগান এলাকায় জাতীয় সড়কের উপর৷ শুক্রবার রাত এগারটা নাগাদ তিন যুবক একটি বাইকে করে বিয়ে বাড়ি থেকে বাড়িতে ফিরছিলেন৷ আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দেয়৷ তাতে রাস্তার উপর ছিটকে পড়ে তিনজন৷ ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন৷ তারা হলেন সরত মোহন ত্রিপুরা (৫৪), ইয়াকুমনি ত্রিপুরা (২৬) এবং বকুল ত্রিপুরা (২৫)৷ প্রত্যেকের বাড়িই ধুমাছড়াতে৷


এদিকে,সড়ক দুর্ঘটনায় মারা গেলেন পঞ্চায়েত সচিব রাজীব দেব (৩৭)৷ বাড়ি কল্যাণপুরে৷ মৃত্যুকালে তিনি এক মেয়ে, স্ত্রী রেখে গেছেন৷ জানা গেছে, দ্রুতগতিতে বাইক চালাতে গিয়ে অকালে মৃত্যু হয় রাজীবের৷ গত ১৬ জানুয়ারি কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি৷ বাড়ি ফেরার পথে সাব্রুমের মনুতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যান৷ এতে গুরুতরভাবে আহত হন পঞ্চায়েত সচিব৷ সাথে সাথে তাঁকে আইএলএস হাসপাতালে নিয়ে আসা হয়৷ কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাঁকে বাঁচানো সম্ভব হয়নি৷ শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top