News Flash

  • Home
  • Uncategorized
  • বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ নেই প্রতিবাদে কুলাইয়ে অবরোধ জনতার
Image

বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ নেই প্রতিবাদে কুলাইয়ে অবরোধ জনতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারী৷৷ রাস্তার বেহাল অবস্থা৷ সংস্কারের কোন উদ্যোগ নেই৷ বহুবার প্রশাসনের দৃষ্টি নেওয়া হয়েছে৷ কিন্তু কোন হেলদোল নেই৷ এরই প্রতিবাদে বৃহস্পতিবার কুলাই হাসপাতাল সংলগ্ণ এলাকায় আমবাসা-কমলপুর সড়কে অবরোধ আন্দোলন গড়ে তুলেছে স্থানীয় কাছিমছড়া ও পশ্চিম নালিছড়ার জনগণ৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল দশটা নাগাদ কাছিমছড়া ও পশ্চিম নালিছড়ার শতাধিক জনতা কুলাই হাসপাতাল সংলগ্ণ রাস্তায় জড়ো হয়৷ তারপর তারা আমবাসা-কমলপুর সড়ক অবরোধ করেন৷ আচমকা সড়ক অবরোধর ফলে ঐ সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ স্থানীয় বাসিন্দা বিশ্বকুমার কলই অভিযোগ করেছেন কাছিমছড়া ও পশ্চিম নালিছড়া এলাকায় প্রায় দশ হাজার লোকের বসবাস৷ কিন্তু, রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত কুরণ৷ রাস্তায় বড় বড় গর্ত হয়ে গেছে৷

বর্ষার মরশুমে চলাফেরা করা দায় হয়ে যায়৷ এই ব্যাপারে বহুবার প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগে জানানো হয়েছে৷ কিন্তু, কোন হেলদোল নেই৷ এখন শুখা মরশুম চলছে, এখন যদি রাস্তাঘাট সংস্কারের উদ্যোগ গ্রহণ না করা হয় তাহলে আসন্ন বর্ষায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করবে৷ স্থানীয় বাসিন্দা রত্না মগ অভিযোগ করেছেন রাস্তার বেহাল অবস্থার বিষয়ে জেলা শাসক এবং বিডিওকে অবহিত করা হয়েছে বহুবার৷ তারা আশ্বাস দিয়েছিলেন সংস্কারের৷ কিন্তু, বাস্তবে আশ্বাস পূরণ করা হয়নি৷ তাই শেষ পর্যন্ত অবরোধ আন্দোলনের পথেই হাটতে হয়েছে৷ এদিকে, রাস্তা অবরোধের ফলে শতাধিক গাড়ি আটকা পড়ে যায়৷ পরে প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়৷ তবে তারা হুশিয়ারী দিয়েছে যদি রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ না করা হয় তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top