News Flash

  • Home
  • Uncategorized
  • সহায়কমূল্যে ধান কেনার কাজ শুরু হওয়ায় কৃষকরা আর্থিক দিক দিয়ে লাভবান হচ্ছেন ঃ রতন লাল নাথ
Image

সহায়কমূল্যে ধান কেনার কাজ শুরু হওয়ায় কৃষকরা আর্থিক দিক দিয়ে লাভবান হচ্ছেন ঃ রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি ৷৷ মোহনপুর মহকুমার কৃষকদের কাছ থেকে আজ এফসিআই কর্তৃক সহায়কমূল্যে ধান কেনার কাজ শুরু হয়েছে৷ এই প্রক্রিয়া চলবে ১০ জানুয়ারি, ২০১৯ পর্যন্ত৷ তারাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহকুমার এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজ্যে এক সময় কৃষকরা ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলেছিলেন৷ বর্তমান সরকার এফসিআই এর মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান কেনার ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে কৃষকরা লাভের মুখ দেকতে শুরু করেছেন৷

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী চাইছেন ২০২২ সালের মধ্যে দেশের কৃষকরা যেন দ্বিগুণ আয় করতে পারেন৷ আমাদের সরকারও কৃষকদের সেই পথে এগিয়ে নিতে চাইছে৷ তিনি বলেন, সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনার ফলে বাজারে ধানের দাম বৃদ্ধি পেয়েছে৷ ফলে কৃষকরা আর্থিক দিক দিলে লাভবান হচ্ছেন৷ শুধু ধান কেনাই নয়, এই ধান চালে পরিণত করে নায্যমূল্যের দোকানের মাধ্যমে রাজ্যে জনসাধারণেড মধ্যে উন্নতমানের চাল সরবরাহ করা হবে৷ এই কর্মসূচিকে বাস্তবায়িত করার লক্ষ্যে রাজ্যে আরও আধুনিক মানের রাইস মিল বসানো হবে৷ মোহনপুরের তুলাবাগানে ২ কোটি টাকা ব্যয়ে দৈনিক ৩ লক্ষ কেজি ধান ভাঙার ক্ষমতা সম্পন্ন আধুনিক রাইল মিল বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তিনি জানান, মোহনপুর মহকুমার কৃষকদের কাছ থেকে এক হাজার মেট্রিকটন ধান কেনার টার্গেট নেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই মোহনপুর মহকুমার ৭৮৭ জন কৃষক ৯১৫ মেট্রিকটন ধান বিক্রি করার লক্ষ্যে তাদের নাম নথিভূক্ত করছেন৷

তিনি আরও বলেন, মোহনপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি সিদ্ধান্ত নিয়েছে ধান বিক্রির গাড়ি ভাড়া তারা বহন করবেন৷ অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিধায়ক বৃষকেতু দেববর্মা, বিধায়ক কৃষ্ণধন দাস৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেজামারা বিএসি এর চেয়ারম্যান সুশীল দেববর্মা, লেফুঙ্গা বিএসি এর চেয়ারম্যান রণবীর দেববর্মা৷ মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মালতি দেবনাথ, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভজন দাস, সমাজসেবী ধীরেন্দ্র দেবনাথ প্রমুখ৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top