Home / ট্রিপারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল বাইক চালকের

ট্রিপারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল বাইক চালকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ আবারও যান সন্ত্রাসের বলি হয়েছে এক যুবক৷  নিহত যুবকের নাম  করণ দেববর্মা৷ দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে চম্পকনগর আউটপোস্টের অধীন মনফোর্ট এলাকায়৷ দ্বাদশ পড়ুয়া করণ দেববর্মা টিআর-০১-ভি-৯৯৯১ নম্বরের একটি বাইক নিয়ে জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল৷ তখন বিপরীত দিক থেকে আসা একটি ট্রিপার ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষে লিপ্ত হয় বাইকটি৷ তাতে বাইক থেকে ছিটকে পড়ে যায় করণ দেববর্মা৷ ঘটনাস্থলেই প্রাণ হারায় করণ৷ দুর্ঘটনার খবর পেয়ে নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে৷ সাথে যায় পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ এই ব্যাপারে দুর্ঘটনার একটি মামলা নেওয়া হয়েছে৷ পুলিশ বাইক ও ট্রিপার ট্রাকটি আটক করেছে৷