নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর৷৷ লোকসভা নির্বাচনের লক্ষ্যে ১৭টি রাজ্যের প্রভারী স্থির করেছে বিজেপি৷ ত্রিপুরা সহ অন্ধ্রপ্রদেশের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন সুনীল দেওধর৷ ২০১৯ লোকসভা নির্বাচনের লক্ষ্যে বিজেপি ১৭টি রাজ্যের প্রভারীর নাম ঘোষণা করেছে৷ হাইভোল্টেজ উত্তরদেশের জন্য তিনজন প্রভারীকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ পূর্বোত্তরের অসম, নাগাল্যান্ড, মণিপুর এবং
সিকিমের বিজেপি প্রভারীর নাম ঘোষণা দেওয়া হয়েছে৷ ঘোষণা অনুযায়ী অসমে মহেন্দ্র সিং, অন্ধ্রপ্রদেশে ডি মুরলিধরণ ও সুনীল দেওধর, বিহারে ভূপেন্দ্র যাদব, ছত্তিশগঢ়ে অনিল জৈন, গুজরাতে ওম মাথুর, হিমাচল প্রদেশে নিরথ সিং রাবত, মণিপুর ও নাগাল্যান্ডে লনিল কোহলী, ওড়িশায় অরুণ সিং, পঞ্জাব ও চন্ডিগড়ে ক্যাপ্ঢেন অভিমন্যু, রাজস্থানে প্রকাশ জাভড়েকর ও সুধাংশু ত্রিবেদী, সিকিমে নিতিন নবীন, তেলেঙ্গানায় অরবিন্দ লিম্বাবলি, উত্তরাখন্ডে থাওরচন্দ গেহলট এবং উত্তরপ্রদেশে গোবর্ধন ঝড়পিয়া, দুশ্চন্ত গৌতম ও নরোত্তম মিশ্রাকে দায়িত্ব দেওয়া হয়েছে৷
2018-12-27

