আরও দামি পেট্রোল-ডিজেল, মাথায় হাত মধ্যবিত্তের

নয়াদিল্লি ও কলকাতা, ১৮ ডিসেম্বর (হি.স.): মধ্যবিত্তের দুঃশ্চিন্তা বাড়িয়ে আরও দামি হল পেট্রোল-ডিজেল| এক সপ্তাহ আগে পর্যন্ত লাগাতার কমছিল জ্বালানি তেলের মূল্য। কিন্তু, বিগত ৭ দিন ধরে কখনও জ্বালানি তেলের দাম বাড়ছে, কখনও আবার অপরিবর্তিত থাকছে। সোমবারের পর মঙ্গলবার ফের দামি হল পেট্রোল-ডিজেল। কমছে না, বরং দিন দিন পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে| পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়, মঙ্গলবার ৯ পয়সা বেড়েছে পেট্রোলের দাম| ঊর্ধ্বমুখী ডিজেলের দামও| ৯ পয়সা বেড়ে মঙ্গলবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম এখন ৭২.৭১ টাকা এবং ৭ পয়সা বেড়ে ডিজেলের দাম বেড়ে হল ৬৬.৩০ টাকা|
শুধু কলকাতা নয়, একই অবস্থায় দেশের অন্যান্য মেট্রো শহরেও| রাজধানী দিল্লিতে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৭০.৬৩ টাকা প্রতি লিটার (১০ পয়সা বৃদ্ধি) এবং ৬৪.৫৪ টাকা প্রতি লিটার (৭ পয়সা বৃদ্ধি)| পাশাপাশি বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে হল, যথাক্রমে ৭৬.২৫ টাকা প্রতি লিটার এবং ৬৭.৫৫ টাকা প্রতি লিটার| পেট্রোল-ডিজেলের দাম দিন দিন বাড়তে থাকায় আবারও মাথায় মধ্যবিত্তের|