News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস ও সিপিএমকে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইতে বললেন ঃ বিপ্লব
Image

কংগ্রেস ও সিপিএমকে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইতে বললেন ঃ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ রাফাল নিয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে ক্লিনচিট দিয়েছে৷ তাই, কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কালিমালিপ্ত করার জন্য প্রদেশ কংগ্রেস ও সিপিএমকে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইতে বললেন বিজেপি রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি রাফাল নিয়ে বিদেশী শক্তির ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন৷ এই ষড়যন্ত্রে কংগ্রেস ও সিপিএম যুক্ত রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন৷ এদিকে, আইনমন্ত্রী রতন লাল নাথ সুপ্রিম কোর্টের এই রায়ে কংগ্রেসের গালে চড় মারা হয়েছে বলে মন্তব্য করেছেন৷
শুক্রবার সাংবাদিক সম্মেলনে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব বলেন, রাফাল নিয়ে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত তিন সদস্যক ডিভিশন বেঞ্চের রায়ে স্পষ্ট রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্যই রাফাল নিয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছিল৷ তাঁর অভিযোগ, কংগ্রেস বিশ্বের কাছে ভারতকে লজ্জিত করেছে৷ ১২৫ কোটি দেশবাসীকে অপমান করেছে৷ সুপ্রিম কোর্টের রায়ে প্রমাণিত হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ সরকার প্রকৃতপক্ষে দেশের স্বার্থে কাজ করছে৷ বিজেপি রাজ্য সভাপতি রাফাল নিয়ে সাড়া দেশে বিভ্রান্তি ছড়ানোর জন্য এবং দেশ ও দেশবাসীকে কলঙ্কিত করার জন্য কংগ্রেস অধ্যক্ষ রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে বলেছেন৷
এদিন তিনি রাজ্যেও রাফাল নিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য কংগ্রেস ও সিপিএমকে ক্ষমা চাইতে বলেছেন৷ তাঁর বক্তব্য, রাজ্যে মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে কংগ্রেস ও সিপিএম মিলে বিভ্রান্তি ছড়িয়েছে৷ দেশকে কলঙ্কিত করার ক্ষেত্রে প্রদেশ কংগ্রেস ও সিপিএম রাজ্য কমিটি অংশিদার হয়েছে৷ তাই তাদের রাজ্যবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত৷ তাঁর দাবি, রাফাল নিয়ে ষড়যন্ত্র হয়েছে৷ বিদেশী শক্তির চক্রান্তও হতে পারে৷ তবে, উদ্বেগের বিষয় হলো কংগ্রেস বিদেশী শক্তির সাথে চক্রান্তে লিপ্ত হয়েছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top