News Flash

  • Home
  • Uncategorized
  • জয়ললিতার মৃত্যুবার্ষিকী : শ্রদ্ধার্ঘ্য পালানিস্বামী-সহ শীর্ষ নেতৃত্বের
Image

জয়ললিতার মৃত্যুবার্ষিকী : শ্রদ্ধার্ঘ্য পালানিস্বামী-সহ শীর্ষ নেতৃত্বের

চেন্নাই, ৫ ডিসেম্বর (হি.স.): তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ ও শ্রদ্ধাজ্ঞাপন করলেন এ আই এ ডি এম কে-র শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী এবং ও পন্নিরসেলভম-সহ শীর্ষ নেতৃত্ব। দলের অন্যান্য সদস্যরাও এদিন জয়ললিতা ওরফে ‘আম্মা’র উদ্দেশ্যে শ্রদ্ধা জানান। এদিন শাসকদলের পক্ষ থেকে আসন্ন উপ-নির্বাচন (২০টি বিধানসভা আসনে উপনির্বাচন) এবং পরবর্তী লোকসভা নির্বাচনে দলের সাফল্যকে সামনে রেখে একটি অঙ্গীকার নেওয়া হয়েছে এবং তা প্রয়াত মুখ্যমন্ত্রীকে উৎসর্গ করা হয়েছে। কেন্দ্রে বিজেপি এবং প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের পরে লোকসভায় তৃতীয় বৃহত্তম দল হিসেবে এ আই এ ডি এম কে-কে গড়ে তোলার কৃতিত্ব জয়ললিতাকে অর্পণ করে তাঁর দল।
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ ডিসেম্বর মৃত্যু হয় জননেত্রী আম্মা’র। ২০১১ সালের বিপুল জয়ের পর থেকে একটি নির্বাচনেও হারেনি তাঁর দল এআইএডিএমকে। বুধবার সকালে আন্না মালাই থেকে মেরিনা বিচে জয়ললিতার সমাধিক্ষেত্র পর্যন্ত কালো পোষাকে পালানিস্বামী ও পন্নিরসেলভমের নেতৃত্বে একটি মৌন মিছিল বের করা হয়। মন্ত্রী পরিষদের সদস্য, আমলা এবং দলের অন্যান্য সদস্যরা কালো পোষাকে মৌন মিছিলে যোগ দেন। এরপর জয়ললিতা মেমোরিয়ালে পালানিস্বামী ও পন্নিরসেলভম এবং অন্যান্যরা আম্মা’র উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top