News Flash

  • Home
  • Uncategorized
  • হোয়াটসঅ্যাপ সংস্থা থেকেই ইস্তফা দিলেন নীরজ অরোরা
Image

হোয়াটসঅ্যাপ সংস্থা থেকেই ইস্তফা দিলেন নীরজ অরোরা

নয়াদিল্লি,, ২৭ নভেম্বর (হি.স.) : পদত্যাগ করলেন হোয়াসঅ্যাপের সিইও নীরজ অরোরা। মাস কয়েক আগেই হোয়াটসঅ্যাপ সংস্থার সিইও হিসেবে দায়িত্ব নেন ভারতীয় বংশোদ্ভূত এই যুবক। শুধু সিইও হিসেবে পদত্যাগই নয়, হোয়াটসঅ্যাপ সংস্থা থেকেই ইস্তফা দিয়েছেন নীরজ। ।মঙ্গলবার পদত্যাগ করেন তিনি।
হোয়াটসঅ্যাপ ছাড়ার কারণ হিসেবে নীরজ জানিয়েছেন, তিনি নিজেকে এবং পরিবারকে আরও বেশি করে সময় দিতে চান।তবে সিইও হওয়ার আগেও এই সংস্থায় নীরজের অবদান কম ছিল না। ২০১১ সাল থেকে, সাত বছর ধরে এই হোয়াটসঅ্যাপেই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করেছেন ৩৯ বছরের নীরজ। নীরজের আগে সিইও পদের দায়িত্বে ছিলেন জ্যান কোওম। চলতি বছরের মে মাসে হোয়াটসঅ্যাপ ছেড়ে তাঁর নিজস্ব সংস্থা শুরু করেন জ্যাক। তারপর থেকে ফাঁকাই ছিল সিইও-র পদ। জ্যাকের সঙ্গেই হোয়াটসঅ্যাপ ছেড়েছিলেন আর এক সংস্থা-কর্তা ব্রায়ান অ্যাক্টনও। তার পরেই মে মাসে সিইও হন নীরজ। গুগলের সুন্দর পিচাই এবং মাইক্রোসফটের সত্য নাদেল্লার পর তিনি তৃতীয় ভারতীয় বংশোদ্ভূত হিসেবে পরিচিতি পেয়েছিলেন, যিনি একটি বড় মাপের ইন্টারনেট সংস্থার দায়িত্ব নিয়েছিলেন।
মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে নীরজ অরোরা বলেন, “সাত বছর হয়ে গেল এই সংস্থায় কাজ করার, বিশ্বাস করতে পারছি না। জ্যাক ও ব্রায়ানের কাছে আমি কৃতজ্ঞ, আমায় এতগুলো বছর ধরে এখানে কাজ করার সুযোগ দেওয়ার জন্য।” তিনি আরও লিখেছেন, “আমার সরার সময় হয়েছে। কিন্তু হোয়াটসঅ্যাপ আমায় এত বছরে যা শিখিয়েছে, আমি কখনও ভুলতে পারব না।” হোয়াটস অ্যাপের বেশ কিছু বড় পরিবর্তন নীরজ নিজের হাতেই করেছেন।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top