News Flash

  • Home
  • Uncategorized
  • কলঙ্ক মাথায় নিয়ে শেষ হল যুব উৎসব
Image

কলঙ্ক মাথায় নিয়ে শেষ হল যুব উৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ দুর্নীতির কলঙ্ক মাথায় নিয়ে শেষ হল উত্তর পূর্বাঞ্চল যুব উৎসব৷ রবিবার রাতে বর্ণাঢ্য নানা কার্যক্রমের মধ্য দিয়ে সাঙ্গ হল এই উৎসব৷ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল যুব উৎসব৷ চারদিন ধরে চলছিল ষষ্ঠ উত্তর পূর্বাঞ্চলীয় যুব উৎসব৷ রবিবার রাতে এই যুব উৎসবের সমাপ্তি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ জানা গেছে, অনুষ্ঠান সমাপ্তির আগে সাংসৃকতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে৷ সাংসৃকতিক অনুষ্ঠানে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী অলকা ইয়াগনিক৷ স্থানীয় স্বামী বিবেকানন্দ ময়দানে এই সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে শিশু উদ্যানে এই উৎসবের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমরা দেব৷ প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে চারদিনের এই উৎসবের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন৷ যুব উৎসবে আটটি রাজ্যের ১ হাজার ২৫ থেকে ২৯ বছর বয়সী যুবক যুবতী অংশগ্রহণ করেছিলেন৷ আটটি রাজ্য যথাক্রমে ত্রিপুরা, অসম, অরুণাচলপ্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম এবং সিকিম৷ চারদিন ধরে চলা যুব উৎসবে আগত আট রাজ্যের যুবক যুবতীরা তাঁদের নৃত্যু, গান পরিবেশিত করেছেন৷
এদিকে, এই যুব উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে অভিযোগ আনা হয়েছে ব্যাপক আর্থিক কেলেঙ্কারীর৷ উৎসবে অংশগ্রহণকারী অতিথিদের খাদ্য সরবরাহ করা থেকে শুরু করে পরিবহণ, থাকার বন্দোবস্ত করা পর্যন্ত সর্বক্ষেত্রেই অনিয়মের অভিযোগ উঠেছে৷ এমনকি সমাপ্তি দিনে স্বামী বিবেকানন্দ ময়দানে অলকা ইয়াগ্ণিকের সংগীতানুষ্ঠানে ময়দানে প্রবেশের যে পাস দেওয়া হয়েছে সেনিয়ে সামালোচনা উর্দ্ধে নয় দপ্তর কর্তারা৷ পাসের ব্যবস্থা করলেও তা যৎসামান্য করা হয়েছিল৷ ছিল না পাসের কোন সরকারী স্বীকৃতির কোন ব্যবস্থা৷ তাই অনায়াসে হাজার হাজার জাল পাস তৈরী করে এই অনুষ্ঠান উপভোগ করতে গিয়েছেন দর্শকরা৷ যদিও পুলিশ নামকাওয়াস্তে শনিবার রাতে এবং রবিবার সকালে কিছু জায়গায় অভিযান চালিয়েছে জাল পাস চক্রের পান্ডাদের জালে তুলার জন্য৷ নামমাত্র সাফল্য পেয়েছে৷ কিন্তু, ততক্ষণে বাজারে ছড়িয়ে পড়েছিল জাল পাস৷
এদিকে, রাজ্যে চারদিন ব্যাপী আয়োজিত ষষ্ঠ উত্তর-পূর্বঞ্চল যুব উৎসবের আজসমাপ্তি দিন৷ শিশু উদ্যােনে সমাপ্তি দিনে পুরস্কার বি তরণী অনুষ্ঠানে চারদিন ব্যাপী আয়োজিত যুব উৎসকে সফলরূপ দেওয়ার জন্য উৎসব পরিচালনা কর্মসূচির সাথে যুক্ত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব৷ অনু,টানে তিনি বলেন, রাজ্যে প্রথম এমন জাঁকজমকপূর্ণ উৎসব হলো৷ এরমধ্যে দিয়ে উত্তর-পর্বের সমস্ত অংশের সংসৃকতির সঙেঙ্গ রাজ্যের মানুষ পরিচিত হওয়ার সুযোগ পেয়েছে৷ রাজ্যের মানুষ পরখ করার সুযোগ পেয়েছে ভিন রাজ্যের নানা খাদ্য দ্রব্যের৷ মন্ত্রী স্রীদেব এই যুব উৎসবে অংসগ্রহণকারীদের আবারো এ রাজ্যে আসার আমন্ত্রণ জানান৷ অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন নেহেরু যুব কেন্দ্রের মণিপুরের অধিকর্তা জে কী রুইভাহ৷ বক্তব্য রাখেন ত্রিপুরা সকরের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব সমরজিৎ সিনহা৷ উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা উদয়ন সিনহা৷
অনুষ্ঠানে ৮টি রাজ্যের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার ও শংসাপত্র বি তরণ করা হয়৷ অতিথিগণ তাদের হাতে পুরস্কার তুলে দেন৷ উত্তর পূর্বাঞ্চল যুব উৎসবে ক্লে মডেলিং এ প্রথম হয়েছে মণিপুরের তুলাচন্দর সিং, দ্বিতীয় অরুণাচল প্রদেশের বি কাশ দাস এবং তৃতীয় হয়েছে ত্রিপুরার সুকান্ত দেবনাথ৷ ফটোগ্রাফিতে প্রথম হয়েছে ত্রিপুরার শুভঙ্কর দাস, দ্বিতীয় আসামের ত্রিনয়ণ জ্যোতি বেরো এবং তৃতীয় হয়েছে মিজোরামের লালদাম পুইজা৷ ইনস্টুমেন্টাল গীটার প্রতিযোগিতায় প্রথম মেঘালয়ের বিজলিয়েল মিয়ো পি ডিখার, দ্বিতীয় হয়েেছ অরুণাচল প্রদেশের বাপু দোলন এবং তৃতীয় হয়েছে নাগাল্যান্ডের নিয়েতসেইলসি লিনজি৷ লোকনৃতে প্রথম ত্রিপুরা, দ্বিতীয় মেঘাল এবং তৃতীয় হয়েছে মিজোরাম৷ লোকসঙ্গীতে প্রথম ত্রিপুরা, দ্বিতীয় মণিপুর এবং তৃতীয় হয়েছে মিজোরাম৷ রকব্যান্ডে প্রথম অরুণাচল প্রদেশ, দ্বিতীয় মেঘালয় এবং তৃতীয় ত্রিপুরা৷ পেইন্টিং-এ প্রথম ত্রিপুরার সংগীতা পাল, দ্বিতীয় সিকিমের প্রহ্লাদ বিশ্বকর্মা এবং তৃতীয় হয়েছে নাগাল্যান্ডের লিপক মেনেন৷ পেইনটিং প্রতিযোগিতায় প্রথম হয়েছে আসামের ঋতিক রেহান, দ্বিতীয় হয়েছে মণিপুরের লাইসরাম বি পিন সিং এবং তৃতীয় হয়েছে সিকিমের চুজিং লেপচা৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top