News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে উপজাতি কল্যাণে গৃহীত কর্মসূচী খতিয়ে দেখলেন রাষ্ট্রমন্ত্রী
Image

রাজ্যে উপজাতি কল্যাণে গৃহীত কর্মসূচী খতিয়ে দেখলেন রাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷ কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুদর্শন ভগতের সভাপতিত্বে আজ রাজ্য অতিথিশালা সোনার তরীীতে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়৷ কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রকের বিভিন্ন স্কীমের আওতায় রাজ্যে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কিত এই পর্যালোচনা বৈঠকে উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, উপজাতি কল্যাণ দপ্তরের প্রধান সচিব এল এই ডার্লং, অধিকর্তা সি কে জমাতিয়া সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷
পর্যালোচনা বৈঠকে কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুদর্শন ভগত রাজ্যের কেন্দ্রীয় উপজাতি মন্ত্রকের বিভিন্ন প্রকল্পের আওতায় গৃহিত বিভিন্ন কাজের অগ্রগতির খোঁজ খবর নেন এবং কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন৷ তিনি বলেন, এই মন্ত্রকের বিভিন্ন প্রকল্পের কাজে আরও গতি আনতে হবে৷ রাজ্যের উপজাতিদের সার্বিক কল্যাণে কেন্দ্রীয় সরকার সবধরনের সহায়তা করবে৷ বৈঠকে উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া রাজ্যে উপজাতিদের কল্যাণে গৃহিত বিভিন্ন কর্মসূচির অগ্রগতির সঠিক বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন৷ সভায় উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সি কে জমাতিয়া জানান, ২০১৭-১৮ বর্ষে কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রকের কাছে রাজ্যের উপজাতিদের সার্বিক উন্নয়নে ১০৭৬০ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছিল৷ এর মদ্যে ৯০৩৭ কোটি টাকা অনুমোদন পাওয়া গেছে৷ তেমনিভাবে ২০১৮-১৯ অর্থবর্ষে ১৪১০৪ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছিল৷ ৫২৭২ কোটি টাকার অনুমোদন পাওয়া গেছে এবং ইতিমধ্যেই ২৪৯২ কোটি টাকা রিলিজ হয়েছে৷ বৈঠকে আরও জানানো হয়, রাজ্যে বর্তমানে ৪টি একলব্য মডেল সুকল চালু রয়েছে৷ গোমতী জেলার ডলুমাতে এবং ধলাই জেলার পূর্ব নালিছড়াতে আডও দুটি একলব্য মডেল সুকল গড়ে তোলা হচ্ছে৷ এছাড়াও আরও একটি সুকলের জন্য অনুমোদন পাওয়া গেছে৷ সেটি হবে সিপাহীজলা জেলার জম্পুইজলাতে৷ এদিকে রাজ্যের উপজাাতি ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে মেগালয়ের রাজধানী শিলং এ একটি হোস্টেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে৷ এই বিষয়ে ইতিমধ্যে ওই রাজ্যের সংশ্লিষ্ট বিভাগের সাথে মৌ স্বাক্ষরিত হয়েছে৷ এছাড়াও অন্য আরেকটি হোস্টেল আসামের গৌহাটিতে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে৷ ইতিমধ্যে জমি চিহ্ণিত করণের কাজ শুরু হয়েছে৷ বৈঠকে আরও জানানো হয়েছে, বনাধিকার আইনের আওতায় চলতি বছরের সেপ্ঢেম্বর পর্যন্ত ৯৩ হাজার ৬৭৩টি পরিবারকে অর্থনৈতিক সুবিধা প্রদান করা হয়েছে৷ পাশাপাশি বিভিন্ন প্রকল্পের আওতায় ৩২ হাজার ৭২২ জনকে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top