News Flash

  • Home
  • Uncategorized
  • জানুয়ারিতেই হবে অযোধ্যা মামলার শুনানি, দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

জানুয়ারিতেই হবে অযোধ্যা মামলার শুনানি, দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): অযোধ্যা মামলার দ্রুত শুনানিতে নারাজ সুপ্রিম কোর্ট| অযোধ্যা মামলার শুনানি হবে ২০১৯ সালের জানুয়ারি মাসেই| অখিল ভারত হিন্দু মহাসভা জানুয়ারি মাসের আগে অযোধ্যা মামলার দ্রুত শুনানির জন্য আবেদন করেছিল| সোমবার সেই আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত| শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, জানুয়ারি মাসেই অযোধ্যা মামলার শুনানি হবে| এদিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি সঞ্জয় কিষাণ কৌলের বেঞ্চ দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়ে জানায়, ‘ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে| পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই মামলাটি শোনা হবে| এরপরই দ্রুত শুনানির আর্জি খারিজ করে দেওয়া হয়|’
গত ২৯ অক্টোবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চে অযোধ্যা মামলার শুনানি হয়| মাত্র চার মিনিটের শুনানিতে শীর্ষ আদালতের তরফে জানানো হয়, ২০১৯ সালের জানুয়ারি মাসেই স্থির হবে শুনানির নতুন তারিখ| অযোধ্যায় মামলায় তৈরি হতে পারে নতুন বেঞ্চ| সম্ভবত নতুন বেঞ্চই স্থির করবে শুনানির নতুন তারিখ| উল্লেখ্য, ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট রাম জন্মভূমি-বাবরি মসজিদের জমিকে সমান তিন ভাগ করার নির্দেশ দেয়| রামলাল্লা, সুন্নি ওয়াকফ বোর্ড এবং নির্মোহী আখড়ার মধ্যে এই জমি ভাগ করার নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট| এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরোধিতা করে ফের আবেদন করা হয় সুপ্রিম কোর্টে| গত ২৯ অক্টোবর থেকে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং বিচারপতি কে এম জোসেফের বেঞ্চে শুনানি শুরু হওয়ার কথা ছিল| কিন্তু, ২০১৯ সালের জানুয়ারি মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় অযোধ্যা মামলার শুনানি|

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top