News Flash

  • Home
  • Uncategorized
  • উপত্যকায় শান্তি বিঘ্নিত করার জন্য অনিল পারিহারকে খুন করা হয়েছে, দাবি রাম মাধবের
Image

উপত্যকায় শান্তি বিঘ্নিত করার জন্য অনিল পারিহারকে খুন করা হয়েছে, দাবি রাম মাধবের

নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের কিশত্বরে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অনিল পারিহারের হত্যাকাণ্ড নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। কাশ্মীর উপত্যকায় শান্তি বিঘ্নিত করার জন্যই এই হত্যাকাণ্ড করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার রাম মাধব বলেন, জম্মু ও কাশ্মীর সন্ত্রাসবাদের প্রভাব রয়েছে। পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তোলার জন্য রাজ্যের শান্তিপূর্ণ জায়গাগুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছে জঙ্গিরা। যা বিস্ময়কর। অভিযুক্তদের কাউকে রেয়াত করা হবে না। অপরাধীদের গ্রেফতারও করা হবে। প্রসঙ্গত, বিজেপির রাজ্যর সম্পাদক অনিল পারিহার এবং তাঁর ভাই অজিত পারিহারকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। এরপরই পরিস্থিতির জটিল আকার ধারণ করেছে।
পিডিপির থেকে সমর্থন তুলে নেওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে রাম মাধব বলেন, সরকার নিজের কাজ সঠিক ভাবে করতে পারেনি। তাই সমর্থন তুলে নেওয়া হয়। মধ্য ডিসেম্বর পর্যন্ত রাজ্যপাল শাসন চলবে উপত্যকায়।
উল্লেখনীয়, বিগত একমাস ধরে রাজনৈতিক কর্মীদের উপর হামলা সামনে এসেছে। দুই ন্যাশনাল কনফারেন্স কর্মীর মৃত্যু হয়েছে। মেরে ফেলা হয়েছে এক পিডিপির কর্মীর। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া কারফিউ শনিবারও বলবৎ ছিল। এদিন সকালেও ফ্লেগ মার্চ করে সেনাবাহিনী। দুই বিজেপি নেতার খুনের তদন্তের জন্য বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top