News Flash

  • Home
  • Uncategorized
  • যুবতীর শ্লীলতাহানি, অগ্ণিগর্ভ রানিরবাজারের ভদ্রনিশিপাড়া আশ্রয় শিবিরে ৭০ পরিবার
Image

যুবতীর শ্লীলতাহানি, অগ্ণিগর্ভ রানিরবাজারের ভদ্রনিশিপাড়া আশ্রয় শিবিরে ৭০ পরিবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ সপ্তমী, অষ্টমী ও নবমী শান্তিপূর্ণভাবে অতিবাহিত হলেও দশমীর রাতে সংঘটিত এক ঘটনায় পরিস্থিতি অগ্ণিগর্ভ ললিতবাজারের ভদ্রনিশিপাড়া৷ দশমীর রাতে একদিকে যখন দেবী দুর্গার বিসর্জন হচ্ছিল ঠিক তখন এক যুবতির শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে এধরনের পরিস্থিতি বলে জানা গেছে৷

জানা গেছে, দশমীর রাতে ললিতবাজারের ভদ্রনিশিপাড়ায় এক যুবতিকে শ্লীলতাহানি করে কিছু যুবক৷ ঘটনাটি জানাজানি হয়ে যাওয়ার পর গ্রামবাসীরা উত্তেজিত হয়ে পড়েন৷ অভিযুক্তদের বাধা দিতে গেলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে৷ অভিযুক্তরা গ্রামবাসীদের উপর হামলা চালায়৷ এতে বেশ কয়েকজন গ্রামবাসী আহত হয়েছেন৷ ভয়ে নিজেদের প্রাণ রক্ষার্থে ললিতবাজারের ভদ্রনিশিপাড়ার মানুষ রাতে রানিরবাজার থানায় আশ্রয় নেন৷

এদিকে পুরো ঘটনা রানিরবাজার থানার পুলিশকে জানানো হলে দ্রুত এলাকায় পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে৷ ভদ্র নিশিপাড়ার পরিস্থিতি এখন শান্ত হলেও চাপা উত্তেজনা বিরাজ করছে৷ জানা গেছে, এখনও ভদ্রনিশিপাড়ার মানুষ ভয়ে রয়েছেন৷ রানিরবাজার থানা সূত্রে জানা গেছে, এলাকায় পুলিশ টহল দিচ্ছে৷ ললিতবাজার এলাকায় দুটি জনগোষ্ঠীরি মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে৷ এলাকার চারটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া  হয়৷ এরফলে ওইসব বাড়ি সহ আশপাশের প্রায় ৭০টি পরিবারের মানুষজন শুক্রবার আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে পালিয়ে প্রথমে জিরানিয়া থানায় আশ্রয় নেন৷ পরবর্তী সময়ে কিছু পরিবার নিরাপত্তাহীনতার কারণে বাড়ি ফিরে যেতে রাজি হন৷ তাই তাদের জিরানিয়া মহকুমা প্রশাসনের তরফে পার্শ্ববর্তী একটি সুকলে রাখা হয়েছে৷ অন্য সূত্রে জানা গেছে, ৩০০ -এর বেশি মানুষ ললিত বাজার থেকে পালিয়ে বেড়াচ্ছেন৷

প্রশাসনের তরফে তাঁদের নিরাপত্তা সহ খাবার সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে৷ পাশাপাশি ফাঁকা বাড়িতে যাতে অন্য জনগোষ্ঠীর মানুষ আক্রমণ না করতে পারে তাই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা৷ প্রয়োজনে এর সময় বাড়ানো হতে পারে৷ নিরাপত্তা কর্মীরা টহল দিচ্ছেন৷

তিনি আরও জানান, পুলিশের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে রিপোর্ট জমা করতে বলা হয়েছে৷ পরবর্তী সময়ে তাঁদেরকে সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে৷ এদিকে সুকলে আশ্রিত মানুষজন জানান, তাঁরা নিজের বাড়িতে যেতে চান৷ কিন্তু যদি আবার আক্রমণ করে তাই বাড়ি যেতে ভয় পাচ্ছেন৷ অন্য এক সূত্রে জানা গেছে, ৩০০- এর বেশি মানুষ ললিত বাজার থেকে পালিয়ে সুকলে আশ্রয় নিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top