News Flash

  • Home
  • Uncategorized
  • বর্ষীয়ান অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ
Image

বর্ষীয়ান অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ

মুম্বই, ৯ অক্টোবর (হি.স.) : যৌন হেনস্থা নিয়ে তনুশ্রী দত্তের আনা অভিযোগ নিয়ে উত্তাল বলিউড। এর মধ্যেই বর্ষীয়ান অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললেন প্রযোজক ও লেখক ভিন্টা নন্দা।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ভিন্টা নন্দা বলেন, ‘২০০৩, ০৪, ০৫ সালে এই (ধর্ষণ) কাণ্ডে নিয়ে উনি(অলোক নাথ) অস্বীকার করেননি। আমি এখন নিজেকে নির্ভীক অনুভব করছি। আর উনি ভয় পাচ্ছে। আজ বিকেলে আমি আমার উপদেষ্ঠা এবং ঘনিষ্ঠ মহলে এই বিষয়ে আলোচনা করব। আগামীকাল যাবতীয় পদক্ষেপ গ্রহণ করব। এই ঘটনায় আমি লজ্জিত নয়। যদি লজ্জিত হতে হয় তবে তার লজ্জা পাওয়ার কথা।’
বলিডের সিনেমা এবং সিরিয়ালে মূলত ভাল ও সৎ চরিত্রে অভিনয় করা অলোক নাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় বিস্মিত সিনে মহল। সম্প্রতি তনুশ্রী দত্ত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থা অভিযোগ তুলেছিল।
বলিউডের যৌন হেনস্থা নিয়ে এদিন মুখ খুলেছেন বর্ষীয়ান প্রযোজক এবং পরিচালক মহেশ ভট্ট। এই বিষয়ে তিনি জানিয়েছেন, বলিউডে যৌন হয়রানির ঘটনাগুলি খতিয়ে দেখতে এবং নিগৃহীতাদের যথাসাধ্য আইনি সাহায্য দিতে প্রযোজক গিল্টের তরফ থেকে কমিটি গড়া হয়েছে। ভারতীয় মহিলারা জেগে উঠেছে। তারা বলছে অনেক হয়েছে, আর নয়। এটি শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যেই আবদ্ধ থাকেনি। তা ছড়িয়ে পড়েছে। বিনোদন দুনিয়ার উচিত নিগৃহীতার পাশে দাঁড়ানো। অন্যদিকে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের জন্যও বক্তব্য শোনা উচিত

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top