News Flash

  • Home
  • Uncategorized
  • নমাজের জন্য মসজিদ অপরিহার্য নয়, রায় বহাল রাখল শীর্ষ আদালত
Image

নমাজের জন্য মসজিদ অপরিহার্য নয়, রায় বহাল রাখল শীর্ষ আদালত

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : মসজিদে নমাজ পাঠ, ইসলামে অপরিহার্য নয়। নামাজ পাঠে পুনর্বিচারের পর বৃহস্পতিবার দুপুরে এই বিষয়ে রায় দিল সুপ্রিম কোর্ট। ১৯৯৪ সালে সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছিল, নমাজ পাঠের জন্য মসজিদ অপরিহার্য নয়। এর সঙ্গে আরও বলা হয়েছিল, সরকারের প্রয়োজনে মসজিদের জমি অধিগ্রহণ করতে পারে। এদিন শীর্ষ আদালত সেই পুরনো রায়ই বহাল রাখল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি অশোক ভূষণ এ বিষয়ে সহমত হয়েছেন। কিন্তু বিচারপতি নাজির ভিন্নমত প্রকাশ করেছেন। এদিন সুপ্রিম কোর্ট আরও জানায়, এই মামলা সাংবিধানিক বেঞ্চে পাঠানো হবে না।
শীর্ষ আদালতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে যে, এই রায় অযোধ্যার বিতর্কিত জমির মালিকানা সংক্রান্ত মূল মামলার রায়কে প্রভাবিত করবে না। তবে ওয়াকিবহাল মহলের একাংশের মতে অযোধ্যার বিতর্কিত জমিতে মন্দির তৈরি হবে না মসজিদ- এই বহু আলোচিত মামলার রায়কে ভীষণভাবে প্রভাবিত করবে দেশের শীর্ষ আদালতের এদিনের এই রায়।
উল্লেখ্য, ১৯৯৪ সালের এই রায়ের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিল সুন্নি ওয়াকফ বোর্ড। তারা চেয়েছিল, এই মামলা যাতে সাংবিধানিক বেঞ্চে বিচার করা হয়। এদিন আদালত সেই আবেদন খারিজ করে দেয়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top