News Flash

  • Home
  • Uncategorized
  • জমা রাখার নিয়মে ব্যাঙ্কগুলিকে ছাড় দিল আরবিআই
Image

জমা রাখার নিয়মে ব্যাঙ্কগুলিকে ছাড় দিল আরবিআই

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : বিজ্ঞপ্তি জারি করে বাধ্যতামূলক নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখার নিয়মে ব্যাঙ্কগুলিকে ছাড় দিল আরবিআই।
অনাদায়ী ঋণ নিয়ে বিনিয়োগকারীদের মনে আশঙ্কা দেখা দিয়েছে।এই অবস্থায় নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখার নিয়মে ব্যাঙ্কগুলিকে ছাড় দিল আরবিআই।
বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে আরবিআই বলেছে, অনাদায়ী ঋণের শর্তাবলি বা লিকুইডিটি কভারেজ রেশিও নর্মস শিথিল করা হয়েছে। তার ফলে ব্যাঙ্কগুলিকে অনাদায়ী ঋণের জন্য সরকারের কাছে যে টাকা জমা রাখতে হয় বা স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও রিজার্ভ (‌এসএলআর)‌–এ দুই শতাংশ ছাড় দেওয়া হয়েছে।
উল্লেখনীয়, দেশের অন্যতম বড় ঋণদানকারী কোম্পানি গত মাসে ঋণ খেলাপ করার ফলে যদিও কোম্পানি কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে কিন্তু সমস্যা মেটেনি। এর সঙ্গেই বন্ড এবং টাকার দামের পতনে বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ আরও প্রকট হয়েছে। তবে আরবিইআই–এর এই পদক্ষেপের ফলে তারা আস্থা ফিরে পেয়েছে বলে জানিয়েছে বিদেশি ব্যাঙ্কগুলি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top