News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির ‘কার্যকর্তা মহাকুম্ভ’-কে ফ্লোপ শো বলে কটাক্ষ কমল নাথের
Image

বিজেপির ‘কার্যকর্তা মহাকুম্ভ’-কে ফ্লোপ শো বলে কটাক্ষ কমল নাথের

ভোপাল, ২৬ সেপ্টেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের ভোপালে মঙ্গলবার হওয়া বিজেপির ‘কার্যকর্তা মহাকুম্ভ’ সমাবেশের নিন্দায় মুখর হলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা কমল নাথ। ‘কার্যকর্তা মহাকুম্ভ’ একটি ফ্লপ শো ছিল বলে বুধবার দাবি করেছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।

সামনেই মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন। তার আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে মঙ্গলবার ‘কার্যকর্তা মহাকুম্ভ’ সমাবেশের আয়োজন করেছিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সভায় উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, দেশের মধ্যে অন্য দলগুলির সঙ্গে জোট করতে ব্যর্থ হয়েছে কংগ্রেস আর তাই দেশের বাইরে গিয়ে জোট গড়তে ব্যস্ত তারা। অন্য দেশ কি ঠিক করে দেবে ভারতের প্রধানমন্ত্রী কে হবে? বুধবার বিজেপির ‘কার্যকর্তা মহাকুম্ভ’ নিন্দায় মুখর হয়ে কমল নাথ বলেন, বিজেপির ওই সমাবেশ চূড়ান্ত ফ্লপ হয়েছে। ওটি ‘কার্যকর্তা মহাকুম্ভ’ ছিল না। ওটা ‘লুট কুম্ভ’ ছিল। জনগণের টাকা লুট করে বিজেপি এমন ধরণের সমাবেশ করেছে। ডিজেল এবং পেট্রোল থেকে আদায় হওয়া কর দিয়ে তা দলীয় কর্মসূচীতে খরচ করছে বিজেপি। ওইদিনের সভায় বিজেপির সভাপতি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নয়ন নিয়ে কিছু বলেননি। রাজ্যবাসী প্রধানমন্ত্রীর কাছ থেকে উপহার প্রত্যাশা করেছিল। কিন্তু প্রধানমন্ত্রী তাদের নিরাশ করেছেন। কংগ্রেসের নিন্দা করা ছাড়া ওই সমাবেশে আরও কিছুই বলার ছিল না বিজেপির নেতৃত্বের।

ওইদিনের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন যে ক্ষমতায় ফেরার জন্য ছোট দলগুলির সঙ্গে জোট গড়তে চাইছে কংগ্রেস। প্রধানমন্ত্রী এমন দাবিকে নস্যাৎ করে দিয়ে কমল নাথ বলেন, জোটের জন্য কংগ্রেস অন্য কোনও দলের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে না। ভিক্ষার ঝুলি নিয়ে জোটের জন্য অন্য দলের কাছে যাওয়ার অভ্যাস বিজেপির রয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top