News Flash

  • Home
  • Uncategorized
  • বিমুদ্রাকরণের ফলে জাল নোট পাচার কমে গিয়েছে, দাবি বিএসএফ-র ডিজির
Image

বিমুদ্রাকরণের ফলে জাল নোট পাচার কমে গিয়েছে, দাবি বিএসএফ-র ডিজির

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.) বিমুদ্রাকরণের পর জাল ভারতীয় মুদ্রার পাচার অনেকাংশে কমে গিয়েছে বলে শুক্রবার দাবি করলেন বিএসএফ-র ডিজি কে কে শর্মা।
৪৭তম বিএসএফ-বিজিবি ডিজি পর্যায়ের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কে কে শর্মা বলেন, বিগত কয়েক মাসে জাল ভারতীয় মুদ্রার পাচার অনেকাংশে কমে গিয়েছে। জাল নোটগুলির মান ভাল নয় ফলে সহজেই এমন ধরণের নোটগুলিকে চিহ্নিত করা যাচ্ছে। বাংলাদেশের ভূখন্ড ব্যবহার করে এমন ধরণে জাল নোট তৈরি করা হচ্ছে। চলতি বছরে আমরা ১১ লক্ষ জাল নোট বাজেয়াপ্ত করেছি। রোহিঙ্গা প্রসঙ্গে কে কে শর্মা জানিয়েছেন, আমরা জানি প্রচুর পরিমাণে রোহিঙ্গা বাংলাদেশে জোড়ো হয়েছে। ছোট দলে বিভিক্ত হয়ে তারা ভারতে ঢুকতে চাইছে। আমরা তাদের সেই চেষ্টা ব্যর্থ করেছি। সম্প্রতি কোনও বড় ধরণের অনুপ্রবেশ এখনও পর্যন্ত হয়নি। ইতিমধ্যে বহু রোহিঙ্গা ভারতে রয়েছে। বিভিন্ন জায়গায় চাপে পড়ে তারা এখন পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নিয়েছে। পশ্চিমবঙ্গে রোহিঙ্গারা প্রচুর আশ্রয় শিবির ইতিমধ্যে গড়ে তুলেছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top