News Flash

  • Home
  • Uncategorized
  • নিরাপত্তা জোরদার করা হল পঞ্জাবের অমৃতসর শহরে
Image

নিরাপত্তা জোরদার করা হল পঞ্জাবের অমৃতসর শহরে

অমৃতসর, ১২ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবসের আগে রবিবার নিরাপত্তা জোরদার করা হল পঞ্জাবের অমৃতসর শহরে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে প্রতিবছরই স্বাধীনতা দিবসের আগে সতর্কতা হিসেবে নিরাপত্তা জোরদার করা হয় অমৃতসরে। চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য তৎপর প্রশাসন।

অন্য একটি সূত্রের খবর আজ লন্ডনের ত্রাফালগার স্ক্যোয়ারে রেফারেন্ডাম ২০২০ কর্মসূচীর আয়োজন করেছে শিখস ফর জাস্টিস নামে একটি শিখ বিচ্ছিন্নতাবাদী সংগঠন। এই সংগঠনের মূল কেন্দ্র মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। এই কর্মসূচীতে লন্ডন ডিক্লারেশন নিয়ে আলোচনার করার কথা। যার ফলে পঞ্জাবে কোনও বিচ্ছিনতাবাদী সংগঠন মাথাচারা না দিতে পারে তার জন্যই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদিও পুলিশের তরফ থেকে অমৃতসরের কমিশনার এস এস শ্রীবাস্তব জানিয়েছেন, এই রেফারেন্ডামের কোনও প্রভাব অমৃতসরে পড়বে না। স্বাধীনতা দিবসের আগে এরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

প্রসঙ্গত কিছুদিন রাজ্যের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং জানিয়েছেন, রেফারেন্ডাম ২০২০–র কোনও প্রভাবই রাজ্যে পড়বে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি পুলিশকে সজাগ থাকতে বলেছিলেন।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top